বড় দুঃসময় এখন__
তুমিও মুখ ফিরিয়ে নিয়েছো ;
আমি এখন কার কাছে যাই।
খুব হিসেব করেই শুরু করেছিলাম অঙ্ক
খুব করেই ভালোবাসার সূত্রাবলি মুখস্থ করেছিলাম
তবু শেষ রক্ষা হয় না__কেউ কারো না।
বড় দুঃসময় এখন
রাজনৈতিক অস্থিরতায় নাভিশ্বাস আমার প্রিয় স্বদেশের
ভালোবাসার চুলচেরা হিসেব চলছে চারপাশে
কেউ আর কারো দিকে চায় না
কারো কাছে কারো নেই বায় না।
পাওয়া না পাওয়ার হিসেব করার সময় নেই এখন
এখন বড় দুঃসময়
চারপাশে নামছে ভালোবাসার ধস
তুমিও আজ কেমন কুটিল ! নও এতটুকু সরস !!
১৭.০২.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


