যখন কাছে ছিলে, স্বপ্নের মতো মিথ্যে মনে হতো ;
দূরে চলে গেছো __এখন মনে হয় সত্যি কাছে ছিলে,
ভালোবাসা দিয়েছিলে__ মনে হতো প্রতারণা করছো :
কাছে নেই__ আজ বুঝেছি আমায় কত টুকু দিয়েছো।
একদিন তোমায় পায়ে দলেছি__
এখন মনে হয়__তুমিই আমার সত্য সুন্দর এক ধ্রুপদী সঙ্গীত ;
এখন কাছে নেই__তুমি আজ কল্পগাথা, জনশ্রুতি আর মিথ।
ভালোবাসাহীন আজ অনাবাদী জমি
সম্বলহীন এক আর্ত কৃষকের গৃহস্থলি আমার
বন্ধ্যা নারীর মতোন দুঃখগাথা তারাভরা আকাশ।
অকাতরে দিয়েছিলে রাত্রিরে ভালোবাসার বর্ণমালা
শাশ্বত সুন্দর তাল আর লয়ের আলয় দিয়েছিলে তুমি
তুমিহীন আজ কেমন উষর এই মরুর নিরালা__
হে আমার সুন্দরতমা অনুগামিনী।
১৮.০২.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


