তোমাকে দেখে আমারও হিংসে হয়
কেনো না আমিও তো রক্তমাংসের মানুষ।
মৌসুমী কুকুরের মতোন আমারও ঝরে পড়ে কুরুষ
আমারও আছে পশুর মতোন প্রণয়।
তাই বলে আমি কিন্তু পশু না__আস্ত একটা মানব
অবশ্য মানুষকে ঠকানোর মতোন আমার আছে কৌশল অভিনব
আমি পৃথিবীর সেরা ভিলেনের মতোন অভিনয় জানি
কী করে ছিড়েঁ খেতে হয় প্রেমিকার হৃদয়খানি।
অথচ দেশের লোক আমাকে সাধুবাবা বলে জানে
রাত্রির আঁধারে নগ্নতার ভগ্নস্তুপে আমার সে যে কী হাল !
দেশের লোকে জানে বাল
অথচ দেশময় আমার সুনাম প্রেমের বানে।
মানুষরূপি আমি এক কীট
কে বলে মানুষ মোরে দেহে আমার পশুর শুক্রিট।
২০.০২.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



