কবিতা লেখা ছেড়ে দেবো ; যদি ভাবি, মনে হয় ; জীবন থেকে পালানো হবে, তাহলে
জীবনের অনবদ্য রূপই তো কবিতা, জীবনের গভীরতা ও তাবৎ সুন্দরই তো কবিতা
কবিতা থেকে পালিয়ে আসা মানেই তো জীবনের উত্তরাধিকার থেকে বঞ্চিত হওয়া।
কবিতা তাই আমার প্রাত্যহিকতার সঙ্গী__যখন আকাশের নীলে একটি পাখি উড়ে যায়
মনে হয় কবিতার চিএকল্প__যখন বর্ষার রিমঝিম গানে মুখরিত হয় অরণ্যঘর __
মনে হয় কবিতার ছন্দই ঝরছে __তুমি প্রেয়সি কাছে নিবেদন করতে চায় রূপসুধা
মনে হয় কবিতার রস,__তবে কি করে কবিতাহীন জীবন আশা করা যায় ?
অথচ কবিরা কত অপাংক্তেয় এই বাংলাদেশে__কবি মানে একটি আতঙ্কের নাম এই দেশে
কবি মানে ছন্নছাড়া জীবন এক। অথচ জীবনহীনতায় কোনো কবিতাই জন্ম হয় না।
কবিতার সঙ্গে ঘর করি প্রতিদিন, কবিতার কাছেই তো জমা থাকে জীবনের ঋণ __
কবিতাকে ভালোবেসেই তো পদ্মা মেঘনা যমুনার পলি প্লাবিত সমভূমি __
কবিতাই প্রাণের সুবাসে দিয়ে যায় আদিম গানের ব্যঞ্জনা, ঘরগিরস্তির সূুত্রাবলি
কবিতাই বাঁচিয়ে রাখে কালজয়ী প্রেমের উপাখ্যান
কবিতাকে বুকে ধরে তাই পথ চলা, কবিতার সঙ্গে আমার যত ছলাকলা ....
০৪.০৩.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




