বন্ধু বলে যাকে জানতাম শেষ পর্যন্ত সেই তুখোর গুপ্তচর হয়ে গেলো !
ভালোবেসে যাকে কাছে টানলাম শেষ পর্যন্ত সেই প্রতারক হয়ে গেলো !
এখন আমার দই খেতে ডর লাগে, মনে হয় চুনে পুড়ে যাবে রসনা __
সেই ভয়ে খুন করেছি আমি আমার ভালোবাসার বাসনা।
আজকাল চলা বড় দায়, সর্বত্র চাঁদা, গাদা আর টোল আদায় __আজকাল
দেয়ালেরও কান বড় প্রখর, রাষ্ট্র করে দেয় দাম্পত্য বিষয়ক ঘটনাবলিও
প্রিয়ার কানে কান ফিস ফিস করে যে ভালোবাসা আপনি গুঁজে দিয়েছেন
তার বুকে গতরাতে __সেই ভালোবাসার দীর্ঘ ফিচার দেখবেন জাতীয়
দৈনিকের প্রশস্তপাতায়।
দিন বড় খারাপ। চারপাশে শিক্ষিতজন। প্রযুক্তির যুগ। সাবধানে চলা উচিত !
চারপাশ সিসি ক্যামরা, গুপ্তচর, গোয়েন্দবাহিনী, চৌকিদার, বাটপার...
হে সর্বশ্রেষ্ঠ জীব__তুমি কি তোমার শ্রেষ্ঠত্ব জানো না ? তবে কেনো তোমার
জন্য এত আয়োজন ? তুমি নিজকে চেনো না ? তবে প্রতারক আর গুপ্তচরের
খাতায় কেনো নাম লেখাও ?
তুমি মানবজন্মের দায়টায় পুরণ করো।....
০৬.০৩.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




