কোনো কথা সরতে চায় না আজ __
কথাগুলো জমে গেছে অধিক হিমের ভেতর।
তবু আমি চোখ তুলে চাই__
তোমাকে দেখি __তোমার চোখে চোখ রাখি
রেলের ধার ধরে চলে যাই পুরনো জংসনে __
তুমি বুঝি লোকের হলাহলে অপেক্ষা করছে ওয়েটিং রুমে ?
দিন ফুরিয়ে যায় __
মাটির কৌটায় জমানো আধুলি যেমন ফুরিয়ে
অষ্টমীর মেলায় __
তোমাকে ভালোবেসে দিনগুলি ফুরিয়ে গেছে।
তবু পাকা চুল কলপ দিয়ে ক্রীম সেভ করে বিদেশি পারফিউমে
যুবক সাজি __তরতাজা যুবকের মতোন পরি মেরুন টি শার্ট
অভিনয়ে বয়ে নিয়ে আসি কলাবতী বসন্ত __
তবু কথা সরতে চায় না মুখে__কেমন জমাট বেঁধেছে।
মানুষের সকলকথা একদিন বিকল ট্রেনের মতোন থেমে যাবে
বিরানপুুুর স্টেশনে__তুমি আমি মৃত্তিকার ফলায় ফলায় দেবো
শস্যের সুবাস !স্মৃতির মতোন কুয়াসায় ভাসবো __সফেদ চাদরের
মতোন আমাদের মুড়িয়ে কত প্রেমিক কত ভালোবাসা বাসবে !!
২৬.০৫.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



