কবিতার সাথে বসবাস বারোমাস
অথচ কবির কথা শুনলে গায়ে জ্বর
কবিতাতেই করি সুন্দরের প্রকাশ
অথচ কবিকেই গালি দেই জন্মভর।
কবি হইতে নিরাপদ দূরত্বে থাকুন
কবিরা শুধু প্রেম প্রেম খেলা করে
কবিরাই সমাজের কীট, মাথার উকুন
রূপসীরা তবু কবিদের প্রেম মরে।
কবিরাই করে আবহমান শস্যের চাষ
কবিরাই পথ দেখায় সত্য আর সুন্দরের
কবিরাই যুগে যুগে চাতক আর বুনোহাঁস
কবির ভূমিকাটাই পরম যাদুকরের।
হে কবি, করো সত্য আর সুন্দরের চাষ
যে যাই বলুক কে ছূঁয়েছে অথই নীলাকাশ।।
১৮.০৭.২০১৫
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৫ রাত ৮:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




