somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২ দফা দাবিতে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের আমরণ অনশন।

২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইউনিয়ন ডিজিটাল সেন্টার।
ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য জনগণের দোরগোড়ায় সেবা প্রদান করার এক উজ্জল নাম।
ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা/পরিচালকগণ দাবী করেন তারাই ডিজিটাল বাংলাদেশের বিনির্মাতা । তারা জনগণের দোরগোড়ায় সুলভে সরকারী বেসরকারি সেবা পৌছে দেয়ার মাধ্যমে সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নের লক্ষে কাজ করে আসছেন । তারা বিনা টাকায় বিশ্বের সবচেয়ে বড় তথ্য বাতায়ন তৈরি করেন ।

যার ফলশ্রুতিতে সরকার পরপর দুবার আর্ন্তজাতিক ভাবে ডঝওঝ সম্মাননা পুরস্কার অর্জন করেন । এই অনশন কর্মসূচীতে বাংলাদেশ ডিজিটাল সেন্টার উদ্যোক্তা/পরিচালক ফোরামের সভাপতি মো: হাসিম উদ্দিন তার বক্তব্যে বলেন, আমরা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা/পরিচালকগণ সুদীর্ঘ ০৬ বছর যাবৎ ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কাজ বিনা পারিশ্রমিকে করে আসছে । অথচ আজ আমাদেরকে ব্যতিরেকে ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী কাম-কম্পিউটার পদে নিয়োগের জন্য পরিপত্র জারি করা হয় ।

তিনি দাবী করেন ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদের নিয়োগ বাতিল করে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের নারী/পুরুষ ঊভয় উদ্যোক্তা/পরিচালকগণকে বিনাশর্তে রাজস্বখাতে নিয়ে জাতীয় বেতন স্কেলে বেতন ভাতা দিতে হবে । তিনি এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন । ময়মনিসংহ বিভাগীয় সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: মাহতাব আলী বলেন- হিসাব সহকারী কাম কম্পিউটার পদে যদি লোক নিয়োগ হয় তবে ১০,০০০ (দশ হাজার) ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্যোক্তা/পরিচালকগণ বেকার হয়ে যাবেন ।
মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ হবেনা । উক্ত কর্মসূচীতে আরো বক্তব্য রাখেন মো: ইউসুফ আলী, মিজানুর রহমান সোহাগ, মাহমুদুল হাসান, মো: আরিফুল ইসলাম, মো: আল মামুন মিয়া, মো: আব্দুল্লাহ আল রনি, নাজনীন আক্তার, মেহেজাবিন আক্তার, সম্পা রানী প্রমুখ । উক্ত অনশন কর্মসূচীতে উপস্থিত ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা/পরিচালকগণ দাবী আদায়ের পূর্ব পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচী চালিয়ে যাওয়ার জন্য শপথ করেন ।

ইতি মধ্যে আমাদের ০৭ সাত জন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক (উদ্যোক্তা) গুরুত্বর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত আছেন ।
ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা/পরিচালকগণ রাজস্ব খাতে বেতন ভাতাসহ ০২ দফা দাবীতে আমরণ অনশন ২য় দিনের কর্মসূচী চলছে।
(জিনিউজ থেকে সংগৃহীত)

সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×