মা! তুমি কাঁদছো কেন?
১০ ই আগস্ট, ২০০৯ রাত ২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইদানিং হঠাৎ ঘুমের ঘোরে
দুঃসপ্ন দেখে জেগে উঠি,
আশে পাশে শূন্যতা ছাড়া
কিছুই খুজে পাইনা।
আবার ঘুমোতে যাবার
বৃথা চেষ্টা করি,
কিন্তু কেন যেন মনে হয়
বুকে একটা পাথর চাপা দেয়া,
সে পাথর সরাতে পারিনা
শত চেষ্টাতেও।
একবার এপাশ আবার ওপাশ
কেটে যায় অনেক রাত।
নিজের অশান্ত মনের
শান্তনার দাওয়াই খুজে পাই না।
হঠাৎ কেন যেন মনে হয়
বাড়িতে বালিশে মাথা গুজে
মা কাঁদছে।
বুকের ধরফরানি বাড়ে দ্বিগুণ
সাথে সাথে বেড়ে যায়
বুকের ওপর চাপা দেয়া
পাথরটির ভারও।
হ্যাঁ, আমার মন বলছে
সত্যি মা কাঁদছে।
এমনি করেই কাঁদে মা
সন্তানের দুঃখের কথা ভেবে।
ঠিক ঐ মুহুর্তে
জোরে, বিকট চিৎকারে
বলতে ইচ্ছে করে
আমি তো ভাল আছি মা!
তুমি কাঁদছো কেন?
কিন্তু তা আর বলা হয়ে উঠেনা।
আবার এপাশ ওপাশ
তারপর ক্রমাগত ভেবে চলা,
ভাবতে ভাবতে
কখন যেন ঘুমিয়ে পড়ি।
মাকে আর জিজ্ঞেস করা হয় না
মা তুমি কেমন আছ?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

আমার নানাবাড়ি যেতে হলে পদ্মা নদী পার হতে হতো। ঘাটে ফেরীর জন্য অপেক্ষা করাটাও ছিল এক ধরনের আনন্দ। ফেরী কিংবা ফেরীঘাট—দুটোই ছিল আমার কাছে দারুণ মজার জায়গা।
ঘাটের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:০১
মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...
একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন
সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ
সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়...
...বাকিটুকু পড়ুন