somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্য গল্প : গ্যাঞ্জাম.কম | নোমান সাদী

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গত কয়েকদিন ধরে ভার্সিটির হলে তুমুল গ্যাঞ্জাম চলছে। গ্যাঞ্জামের কারন কোনো এক চোরাই দল। তারা কয়েকদি ধরে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে যাচ্ছে। কারো কারো ধারনা, এটা কোনো অসাধু চক্রের কাজ।
তারা যে ঘটনাগুলো ঘটিয়েছে তার একটা সংক্ষিপ্ত তালিকা ঠিক এইরকম;
১.সালামান ভাইয়ের জাঙ্গিয়া বাশের মাথায় ঝুলিয়ে বাশটা মাঠের ঠিক মাঝখানে পুতে রেখেছে। বাশের গায়ে একটা সাইনবোর্ড ও টাঙানো, তাতে লেখা " হঠাৎ বাতাসে জাইঙ্গা আকাশে"
২.আবুল স্যারের সাদা পাঞ্জাবিতে বড় বড় করে লিখে রেখেছে " মদ খাবি, মানুষ হবি"
৩.ছাদে শুকাতে দেওয়া শাহনাজ মেডামের শারিতে বিলাই চিমটি দিয়েছে।
৪.এই কেসটা একটু সিরিয়াস, একজনে বেশি বাড়াবাড়ি করে ফেলেছে।
সিকদার স্যারের অন্তর্বাসের ভিতরের দিকে চুইঙ্গাম লাগিয়ে রেখেছে। স্যার কিছু না দেখেই অন্তর্বাসটা পরে ফেলেছেন..অতঃপর..........
-তো, এই সকল গ্যাঞ্জামের সমাধা করতে এগিয়ে এলেন হলের সব থেকে সিনিয়র সালমান ভাই। তিনি রাতে একটা মিটিং ডাকলেন। মিটিংয়ে আট সদস্য বিশিষ্ট একটা দল গঠন করা হলো।
দলের নাম কি হবে সেই নিয়ে আবার গ্যাঞ্জাম শুরু হলো। অবশেষে ঠিক করা হলো দলের নাম হবে "গ্যাঞ্জাম সমাধান"। সংক্ষেপে "গ্যাস"।
সবাই মিলে আলোচনা করে একটা ফেসবুক পেজ ও খুলে ফেলল। যেনো সবাই এই দলের সেবা পেতে পারে।
প্রযুক্তি বিষয়ে এক ধাপ অগ্রগামী রাহাত প্রস্তাব করে বসল " গ্যাঞ্জাম.কম" নামে একটা ওয়েবসাইট খুলতে, যাতে করে দেশ-বিদেশের মানুষ এ থেকে সেবা পেতে পারে।
যেহেতু ওয়েবসাইটের নাম বাংলায় হয় না, তাই গ্যাঞ্জামের ইংরেজি বানান কি হবে সেটা নিয়ে কয়েকজনে গ্যাঞ্জাম শুরু করে দিলো।
সিফাতের মতে সেটা হবে gangam.com
আবিদ বলল না, সেটা হবে ganjam.com
মাঝখানে বাধ সাধলো ইমন, সে বলল; g দিয়ে লিখলে "জ্যাঞ্জাম" হয়, আসলে হবে gh দিয়ে মানে ghanjam.com। শাওন বলল জ্যাঞ্জাম z দিয়ে হয়। আর gh দিয়ে লিখলে ঘ্যাঞ্জাম হয়ে যায়, তাই আবিদেরটাই ঠিক আছে।
সালমান ভাই শাওনের প্রতি একটু দুর্বল থাকায় শাওনের কথা মত আবিদের বানানটাই সথিক এবং চুরান্ত বলে গন্য করা হলো।
কিন্তু ওয়েবসাইট বানানোর টাকা কে দেবে সেটা নিয়ে শুরু হলো আরেক গ্যাঞ্জাম।
সবাই যে যার মতো করে সরে পরতে লাগল।
যে যেদিকে পারে ঝেরে দৌড় লাগালো। কারন সালমান ভাইয়ের হাতে পরলে সব টাকা তাদের থেকেই নেবে।
মিটিংয়ে রইলো শুধু সালমান ভাই, রাতুল আর হাবিব। এমন সময় ইলেকট্রিসিটি চলে গেল। পুর জায়গাটা অন্ধকার হয়ে গেল। সাথে সাথে ভো দৌড় দিলেন সালমান ভাই। কারন তিনি দেখলেন, বাইরে আলো জ্বলছে।
আর সেখান থেকে চার-পাঁচজন লোক লাঠি হাতে প্রবেশ করছে। সালমানের বুঝতে বাকি রইলো না এরা কারা। এদের নিয়ে আর গ্যাঞ্জাম করা ঠিক হবে না।......

লেখক : নোমান সাদী
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:১৭
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×