somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"OK" এর পূর্ণরূপ ( Full form of OK )

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

OK এর ফুল ফর্ম কী?

সবকিছু ঠিকাছে, ঝামেলা নেই, সমস্যা নেই, ইত্যাদি বোঝাতে আমরা OK ব্যাবহার করি। কিন্তু প্রশ্ন হলো, ২ বর্ণের এই শব্দটি আসলে এলো কোথা থেকে?

ওকে এর ফুল ফর্ম জানতে গুগলে বা ইউটিউব এ
সার্চ দিলে সবচে' বেশি যে তথ্যটা পাওয়া যায় তা হলো "অল কারেক্ট" ।

আসলেই কী OK মানে "অল কারেক্ট"?

চলুন একটু তথ্য ভান্ডারে ঢু মেরে আসি!

আপাতত OK এর ফুল ফর্মের তিনটা উৎস পাই,

১. ইতিহাস ( অনেকের অজানা )
২. পাতিহাস ( সবখানে চলমান )
৩. রাজহাঁস ( মোটামুটি শুদ্ধ ধরা যায় )

প্রথমেই আসুন ইতিহাস জানি :

সতেরো শতক বা আঠারো শতকের দিকে সৈন্যরা যুদ্ধের মাঠে একটা বিশেষ পদ্ধতি অনুসরণ করতো। "কিল ম্যাসেজ"

যুদ্ধের সময় সৈন্যরা বিভিন্ন দলে ভাগ হয়ে যেত। তখনকার সময় যোগাযোগ ব্যবস্থা তেমন উন্নত না থাকায় তারা একটা নির্দিষ্ট সময় পর পর তাদের ব্যারাকে ফিরে এসে একটা পাথরের উপর লিখে রাখতো তাদের দলের কতজন সৈন্য নিহত হয়েছে।

পাথরে লেখা কষ্টসাধ্য হওয়ায় তারা সংক্ষেপে এভাবে লিখতো ,

তিনজন মারা গেলে 3 killed, সংক্ষেপে 3 k
চারজন মারা গেলে 4 killed , সংক্ষেপে 4 k
কেউ মারা না গেলে 0 killed , সংক্ষেপে 0 k বা ওকে

যখন কেউ 0 k লিখতো , এর মানে সেই দলের সবাই ঠিক আছে। কারো কোনো ক্ষতি হয়নি।

এভাবেই প্রচলন শুরু হলো "OK" এর।

এবারে আসুন পাতিহাস জানি :

পাতিহাস আর কিছুই না, আমাদের সবার (!) জানা "অল কারেক্ট"

কিন্তু ইংরেজিতে All Correct লিখে এর সংক্ষিপ্ত রূপ দেখলে দেখা যায় "AC" ( এটাকে কী এয়ার কন্ডিশনার বলা যায়? )

OK দিয়ে লিখতে গেলে হয় Oll Korrect !

এটা কোন জাতের ইংরেজি তা আমি এখনো বুঝে উঠতে পারিনি।

তবে এর একটা উৎস ও পাওয়া যায়। গ্রিক শব্দ Olla Kalla ( alright ) থেকে এর উৎপত্তি বলে ধরা হয়।

এভাবেই এলো পাতিহাসের "OK"

এবারে রাজহাঁস :

আমার কাছে "OK" এর এই ফুল ফর্মটা সবচে' গ্রহনযোগ্য বা অর্থপূর্ণ মনে হয়েছে। তবে এই তথ্যের সোর্স বা উৎস কোনো বিশ্বস্ত সাইট বা বই নয় , আমার এক স্যারের কাছ থেকে জেনেছি এই ফর্ম।

ইংরেজি "Objection Is Killed" বা "Objection Killed" ( কোনো অভিযোগ নেই ) এর সংক্ষেপ করলে দাঁড়ায় "OK"

কোনো অভিযোগ নেই , কোনো সমস্যা নেই , সব ঠিক আছে বোঝাতে এই বাক্যটির ব্যবহার এবং পরে সংক্ষিপ্ত করন থেকেই এই "OK" এর উৎপত্তি বলে বিশ্বাস করা হয়।

এবারে আপনার কাছে (জ্বী পাঠক আপনার কাছেই) জানতে চাচ্ছি আপনার কাছে কোন ফর্মটা বেশি বিশ্বাসযোগ্য মনে হয়?

ইতিহাস? পাতিহাস? নাকি রাজহাঁস?

কমেন্ট করে জানিয়ে দিন যদি আপনার কাছেও এই ব্যাপারে নতুন কোনো তথ্য থাকে। জানার অপেক্ষায় রইলাম।

©️ নোমান সাদী
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×