somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাবতে ভালই লাগছে- দেশ এগিয়ে যাচ্চে.. !!

২৭ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ বিশ্বের তৃতীয় শীর্ষ অসুখী দেশ: গ্যালাপ
:((:((:((:((:((:((:((
মানবজমিন ডেস্ক | ২২ মার্চ ২০১৫, রবিবার, ১:২৮ | মতামত: ২ টি
সুখী মানুষের সংজ্ঞা কী? এ নিয়ে বিতর্ক আছে বহুদিনের। তবে বিশ্বখ্যাত জরিপ আয়োজক সংস্থা গ্যালাপের ইতিবাচক অভিজ্ঞতা সূচক মোতাবেক, বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান একেবারে তলানির দিকে। বিশ্বের ১৪৩ টি দেশের মানুষের উপর জরিপ চালিয়েছিল গ্যালাপ। তবে বাংলাদেশ শেষের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে! এর আগে এমন জরিপগুলোর শীর্ষেই থাকতো বাংলাদেশ। বহুবার বাংলাদেশ সুখী জাতির তালিকায় স্থান পেয়েছে। তবে এখন থাকছে একেবারে অসুখী দেশের তালিকার প্রথমদিকে! আর এবারই গত এক দশকে প্রথমবারের মতো বিশ্বের শীর্ষ ১০টি সুখী দেশের তালিকার সবগুলোই দখলে নিয়েছে লাতিন আমেরিকার দেশগুলো! এদের মধ্যে শীর্ষে রয়েছে লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়ে। গ্যালাপের মতে, প্যারাগুয়ের মানুষ প্রতিদিন সবচেয়ে বেশি ইতিবাচক আবেগের প্রকাশ ঘটান বলে জানিয়েছেন। জাতিসংঘের তৃতীয় আন্তর্জাতিক সুখ দিবস উপলক্ষে ২০ মার্চ জরিপের ফলাফল প্রকাশ করে গ্যালাপ। এ খবর দিয়েছে বিজ্ঞান সাময়িকী লাইভ সাইয়েন্সেস। সুখের মাত্রা উপলব্ধির জন্য গবেষকরা প্রতিটি দেশের ১ হাজার মানুষের সাক্ষাৎকার নিয়েছেন। এদের সকলেই পনের বছর কিংবা তারও বেশি বয়সী। তাদের জিজ্ঞেস করা হয়েছিল, আগের দিনটিতে তারা কতটা সুখী ছিলেন? বিশ্বব্যাপী ৭০ শতাংশেরও বেশি মানুষ জানিয়েছেন, তারা আনন্দ উপভোগ করেছেন, হেসেছেন, বিশ্রাম নিয়েছেন। তাদের ধারণা, তারা সেদিন সম্মানও পেয়েছেন। অর্ধেকেরও বেশি মানুষ জানিয়েছেন, তারা সাক্ষাৎকারের আগেরদিন মজার কিছু একটা শিখেছেন বা করেছেন। সূচকে গড়ে ১০০ তে ৭১ নম্বর পেয়েছে প্রতিটি দেশ। তবে শীর্ষ ১০টি দেশ পেয়েছে এর চেয়েও অনেক বেশি নম্বর। শীর্ষ দশটি সুখী দেশ হলো, প্যারাগুয়ে (৮৯), কলম্বিয়া (৮৪), একুয়েডর (৮৪), গুয়াতেমালা (৮৪), হন্ডুরাস (৮২), পানামা (৮২), ভেনেজুয়েলা (৮২), কোস্টারিকা (৮১), এল সালভাদর (৮১), নিকারাগুয়া (৮১)। যুক্তরাষ্ট্র ৭৯ নম্বর পেয়ে আর্জেন্টিনা, কানাডার সহ এগারোটি দেশের সঙ্গে যৌথভাবে ১৫ তম সুখী দেশের স্থান দখল করেছে। অপরদিকে গ্যালাপের জরিপ মোতাবেক বিশ্বের সবচেয়ে অসুখী দেশটি হচ্ছে সুদান (৪৭)। বিশ্বের শীর্ষ ১০টি অসুখী দেশ হচ্ছে যথাক্রমে, সুদান (৪৭), তিউনেশিয়া (৫২), বাংলাদেশ (৫৪), সার্বিয়া (৫৪), তুরষ্ক (৫৪), বসনিয়া ও হার্জেগোভিনিয়া (৫৫), জর্জিয়া (৫৫), লিথুনিয়া (৫৫), নেপাল (৫৫) ও আফগানিস্তান (৫৫)। গ্যালাপ জানিয়েছে, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোই এ সূচকে নীচের দিকে স্থান পেয়েছে। সৌদি আরব ছাড়া মধ্যপ্রাচ্যের সবগুলো দেশই গড় নম্বরের চেয়ে অনেক কম পেয়েছে।
(মানবজমিন থেকে কপি )
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকাল বিবাহযোগ্য নারী-পুরুষ যে কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ভয় পায়

লিখেছেন এমএলজি, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৪

বছর দশেক আগের কথা। আমি তখন কানাডায় ব্যবসারত অস্ট্রেলিয়ান এক ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার এক সহকর্মী ছিলেন যার বয়স কমবেশি ৪৫ বছর। বেশ ভালো... ...বাকিটুকু পড়ুন

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

লিখেছেন নতুন নকিব, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৬

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা: এক ফাঁকা রাতের গল্প

রাত গভীর হয়ে গেছে। ঘড়ির কাঁটা তিনটার ঘরে। ঘরের সবাই ঘুমে আচ্ছন্ন, পুরো বাড়িতে নিস্তব্ধতা।... ...বাকিটুকু পড়ুন

সীমান্তের সুলতান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৬



টেকনাফ মডেল থানার ভেতরের খাস কামরা। এসি চলছে তীব্র গতিতে, কিন্তু বাতাসে এক ধরনের ভারী, ভয়ের গন্ধ। টেবিলের ওপাশে দুই হাত জোড় করে কাঁপছে এক স্থানীয় বাসিন্দা।... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১২




শ্রাবনের প্রথম দিন । এই সময়ে আকাশ তার দুই রকম চরিত্রে দেখা দেয় । পেট ভড়া মেঘ নিয়ে পশ্চিম কোন ঝুলে থেকে আবার পূবকোনে ঝলমলে সুর্যের দেখা মেলে ।... ...বাকিটুকু পড়ুন

গভীর ক্রন্দন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫৮


মেম্বার বাড়ি আর সরকার বাড়ির শত্রুতা দীর্ঘদিনের। জমিজমা লইয়া আজ এমন একখানি ঘটনা ঘটিয়া যাইবে, কেহ বোধহয় কল্পনাও করিতে পারেন নাই।

সকাল আটটায় কাঠের ব্যাপারী খসরু আসিয়া হাজির। দলিল লেখক আবু... ...বাকিটুকু পড়ুন

×