somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উন্নয়ণের ফিরিস্তি

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুনিয়ায় একটা দেশ আছে। সেই দেশের লোকজন ভাবে, তারা হলো সকল দেশের রানীর দেশের নাগরিক, তাদের জীবনে আছে খালি মোটিভেশন আর পজেটিভ ভাইব! কিছুক্ষন অনলাইন ঘাটাঘাটি করতে যা বের হইলো....

- এশিয়ার সবচেয়ে কম innovative বা উদ্ভাবনশীল দেশ (Global innovation index 2018)

- এশিয়ার মাঝে সবচেয়ে খারাপ রাস্তাওয়ালা দুইটা দেশের একটি (১১৩তম, শুধু নেপালের চেয়ে ভালো) - World economic forum 2017 (Data leads).... উল্লেখ্য, পাকিস্তানের অবস্থান ৭৭তম

- বসবাসের দিক দিয়ে বিশ্বের ২য় নম্বর নিকৃষ্ট শহর (Global liveability index 2018 , EIU)

- বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহর হিসেবে ৩য়। এর পেছনে শুধু কাবুল আর লাহোর (WHO, 2018)

- এশিয়ার শহরগুলোর মাঝে সবচেয়ে পীড়াদায়ক বা stressful শহর, সারা দুনিয়ার হিসাব করলে ১৫০ শহরের মাঝে ১৪৪তম (Zipjet)

- জীবনধারনের খরচের হিসাবে আমেরিকার ওয়াশিংটন ডিসির চেয়েও বেশি খরচ করতে হয় রাজধানীবাসীর, দক্ষিন এশিয়ার বেশিরভাগ শহরের চেয়েও বেশি খরচের শহর (EIU, World wide cost of living, 2018)

- দক্ষিন এশিয়ার সবচেয়ে খারাপ মিডিয়ার স্বাধীনতা। সারা দুনিয়ার হিসাব করলে অবস্থান ১৪৬তম। মায়ানমারের অবস্থাও এর চেয়ে ভালো (১৩৭), আফগানিস্তান (১১৮) এমনকি পাকিস্তানও (১৩৯) (Reporters sans frontiers , world press freedom index 2018)

- বিশ্বের সবচেয়ে দুর্বল ৫ টি পাসপোর্টের একটি (১০০তম) । এর নিচে আছে শুধু ইরাক- আফগানিস্তান-সিরিয়া-সোমালিয়া (Global passport power rank 2018 (by henley and partners, based on IATA)

- মোবাইল ইন্টারনেট স্পীড ১২৪ দেশের মাঝে ১১৩ তম। এর নিচে আছে শুধু ইরাক,আফগানিস্তান,তাজিকিস্তান,আলজেরিয়া,লিবিয়া,ঘানা (Speedtest dot net, September, 2018)

- গনতন্ত্র সূচকে দুনিয়ায় ৯২ তম, সর্বশেষ ১০ বছরের ভেতরে সবচেয়ে খারাপ অবস্থানে (EIU democracy index, 2018)

- আইনের শাসন সূচকে ১১৩ দেশের মাঝে ১০২ তম, এর নিচে বলার মত দেশ আছে আফগানিস্তান, ক্যাম্বোডিয়া, ভেনেজুয়েলা (WJP Rule of Law index 2018)

- ব্যবসাবান্ধব পরিবেশের হিসাব করতে গেলে দুনিয়ার ১৯০ দেশের মাঝে ১৭৬ তম ব্যবসাবান্ধব দেশ। এমনকি যুদ্ধবিদ্ধস্ত আফগানিস্তানও এর চেয়ে ওপরে (১৬৭তম) (World Bank's Doing Business report, 2018)

এত এত খারাপ খবর? ভাল খবর নাই নাকি? অবশ্যই আছে! বিশ্বে সবচেয়ে দ্রুত অতি ধনী (মাইন্ড ইট, খালি বড়লোক না, অতি বড়লোক!) হবার হারের দিক দিয়ে কিন্তু সেই দেশ প্রথম! এমনকি চায়না-ভারতও এইদিক দিয়ে পেছনে পড়ে গেছে! (WEALTH - X, world Ultra Wealth report, 2018)

তো সেই দেশের নাম কি?

সেই দেশের নাম বলা যাবেনা। নাম বললে চাকরি থাকবে না...!

(পুনশ্চঃ ভূপেনকে বললাম - তোমার দেশের এই হাল দেইখা তোমার অনুভূতি কি?

ভূপেন বললো - হ্যাশট্যাগ আলহামদুলিল্লাহ ফর এভ্রিথিং!!)

( দুর্যোধন- এর ফেসবুক থেকে কপি-পেস্ট )
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহকে আমরা আসলে কেন ভালোবাসি—জীবনাচারের জন্য, নাকি পাকিস্তানের জন্য?

লিখেছেন জুয়েল তাজিম, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

ইতিহাসের কিছু চরিত্রকে আমরা ভালোবাসি না তাঁদের পুরো জীবনকে বুঝে; বরং তাঁদের ঘিরে তৈরি হওয়া একটি রাজনৈতিক প্রতীকের জন্য। মুহাম্মদ আলী জিন্নাহ সম্ভবত তার সবচেয়ে বড় উদাহরণ।

জিন্নাহ ছিলেন নিঃসন্দেহে অসাধারণ... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

×