somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিভাবে Word ফাইলকে PDF এ কনভার্ট করবেন?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের অধিকাংশই ওয়ার্ড ফাইল থেকে পিডিএফ এ কনভার্ট করতে এডোবি এক্রোবাট রাইটার প্রোগ্রামটি ব্যবহার করে থাকেন। কিন্তু এই প্রোগ্রামটি সাইজে যেমন বড়, কম্পিউটারে রিসোর্সও তেমন খায়। আর একটু পুরোনো কনফিগারেশনের কম্পিউটার হলে তো কথায় নেই, এক এক্রোবাট রাইটার ওপেন করলে পুরো কম্পিউটারটায় স্লো হয়ে যায়। তখন অন্য কোন কাজ আর করা যায় না। এক্রোবাট রাইটারের কাজই যদি আমি মাত্র ৯৩৩কেবি একটা এড-ইনস দিয়ে করতে পারি তাহলে কেনই শুধু শুধু এমন ভারি একটা সফটওয়ার ব্যবহার করতে যাবো। সম্প্রতি আমার এক বন্ধুর কাছ থেকে ওয়ার্ড থেকে পিডিএফ এ কনভার্ট করার একটা প্রোগ্রাম ম্যানেজ করেছি। এটির সাইজ মাত্র ৯৩৩কেবি আর ইনস্টলের পর এটি আপনার পিসিতে যায়গা নিবে মাত্র ১৩৩ কেবি। কি বিশ্বাস হচ্ছে না? আসুন দেখি কিভাবে এটি ব্যবহার করা যায়।
১. প্রথমে এড-ইনসটি এখান থেকে ডাউনলোড করে নিন এবং জিপ ফাইলটি আনজিপ করুন।
২. এবার এড-ইনসটি ইনস্টল করুন। এখানে একটা কথা বলে রাখি, এটি মুলত মাইক্রোসফট অফিস ২০০৭ এর একটি এড-ইনস। তাই আপনার অফিসটি ২০০৭ ভার্সন হওয়া লাগবে।
৩. আপনি যে ওয়ার্ড ফাইলটি পিডিএফ এ কনভার্ট করতে চাচ্ছেন সেটি ওপেন করুন। Office Button> Save As এ ক্লিক করলে PDF or XPS নামে নতুন একটি ফাইল সেভিংস option দেখতে পাবেন। PDF or XPS এ ক্লিক করুন।
৪.কোথায় ফাইলটি সেভ করতে চান সেটি উল্লেখ করে Publish এ ক্লিক করলেই মুহুর্তেই আপনার ওয়ার্ড ফাইলটি পিডিএফ এ রুপান্তর হয়ে যাবে।
৫. এখন আপনি যেকোন পিডিএফ রিডার দিয়ে ওপেন করে দেখুন ফাইলটি আপনার কাংখিত মতো পিডিএফ এ রুপান্তর হয়েছে কিনা।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:২৮
১২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছুই ভাল্লাগে না আজ তবু সময় বয়ে যায়

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ৭:০৮


কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।

বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র... ...বাকিটুকু পড়ুন

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×