somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাতার-বাংলাদেশ মৈত্রীর উর্ধ্বগামী গতিধারা

০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রেক্ষাপট ভিন্ন হলেও বাংলাদেশ এবং কাতার একই বছর ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে । বাংলাদেশ স্বাধীনতা লাভ করে এক সাগর রক্তস্রোত আর লক্ষ প্রাণের বিনিময়ে; অন্যদিকে কাতারে অটোমান শাসনের পর বিংশ শতাব্দীর প্রথম দিক থকে মূলত এটি ব্রিটিশ আশ্রিত রাষ্ট্রে পরিণত হয়েছিল এবং ১৯৭১ সালে ব্রিটিশ শাসনের অবসান পেয়ে পূর্ণাঙ্গ স্বাধীনতা লাভ করে। কাতার উনবিংশ শতাব্দীর গোড়ার দিক থেকে আল-থানি গোষ্ঠীর দ্বারা রাষ্ট্রযন্ত্র পরিচালিত হয়ে এসেছিল। কাতার একটি বংশগত রাজতন্ত্র আর এই দেশের রাষ্ট্র প্রধানের নাম আমীর।


মূলত কাতারের প্রাকৃতিক সম্পদের আশীর্বাদে, একসাথে স্বাধীন হলেও বর্তমানে কাতার একটি উন্নত দেশ। ২০১২ সালে সর্বপ্রথম কাতার (মাথাপিছু আয় অনুযায়ী) বিশ্বের সবচেয়ে ধনী দেশের খেতাব পায়। বর্তমানে বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী কাতারের মাথাপিছু আয় ১৩২,৯৩৭ মার্কিন ডলার। পেট্রোলিয়াম ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কাতারের অর্থনীতির শক্তিশালী ভিত্তিস্বরূপ। মোট সরকারি রাজস্বের ৭০ শতাংশ, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৬০%, এবং রপ্তানি আয়ের প্রায় ৮৫% আসে এই খাত থেকে। ধারণা করা হয় কাতারে এখনো ১৫ বিলিয়ন ব্যারেলেরও বেশি পরীক্ষিত তেল মজুদ আছে যদিয়ে ক্রমাগত বর্তমান উৎপাদন হারে আগামী ২৩ বছরের চলবে। কাতারের প্রাকৃতিক গ্যাসের প্রমাণিত মজুদ ৭০০০ km3 (1 km3 = ১০০০০০০০০০ m3; 1 TL=৩,০৬৮.৮৬৪ একর-ফুট), যা বিশ্বের মোট ৫ শতাংশ এবং তৃতীয় বৃহত্তম মজুদকারী একটি দেশ।


কাতার বাংলাদেশ থেকে ৩৯৬০ কিলোমিটার দূরত্বের দেশ হলেও ধর্মীয় ও জাতিগত বন্ধনে দুই দেশ ও জনগণের মধ্যে ভ্রাতৃপ্রতিম অটুট সম্পর্ক বিদ্যমান আছে। বাংলাদেশের স্বাধীনতা পূর্বকাল থেকে এদেশে ডিঙ্গি নৌকা চড়ে বাংলাদেশীদের পদচারণ থাকলেও সরকারী ভাবে ১৯৭৬ সালে ১২২১ জন বাংলাদেশী কাতারে আসার মধ্য দিয়ে শুরু হওয়া পদচারণ ২০১৬ সালে প্রায় সহস্রগুণ বেড়ে দাঁড়িয়েছে ১২০,৩৮২ জনে। ১৯৭৬ থেকে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত কাতারে সর্বমোট বৈধ পথে বাংলাদেশী এসেছে ৫৯৯,২২৬ জন (সুত্রঃ বিএমইটি)। এই অগ্রযাত্রা অব্যাহত ও বিস্তৃত হওয়ার অপার সম্ভাবনা রয়েছে; বিশেষ করে কাতারে ২০২২ সালে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্ব কাপের ভেনু সহ সামগ্রিক প্রস্তুতির কর্মযজ্ঞকে মাথায় রেখে। ইতিমধ্যে বাংলাদেশ জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) মহাপরিচালক পদে কাতারের প্রার্থী ডঃ হামাদ বিন আব্দুল আজিজ আল-কোয়ারিকে সমর্থন কারাতে সেই সম্ভাবনা দ্বার অনেকটা উন্মোচন হয়েছে। আগামী দিনগুলিতে আমাদের কূটনৈতিকদের পারদর্শিতাই তার প্রমাণ দিবে।

কাতারে বর্তমানে প্রায় তিন লক্ষাধিক বাংলাদেশী কর্মরত আছেন। সাম্প্রতিক বছরগুলিতে সফল কূটনৈতিক তৎপরতা ও সম্পর্কের কারণে সেটি সম্ভব হয়েছে। আমাদের ঝানু কূটনীতিকদের ক্রমাগত সেসব প্রচেষ্টা অব্যাহত থাকলে এই সংখ্যা দিগুণ হয়া সময়ের ব্যাপার মাত্র। মোটের উপর সংখ্যাগত দিক দিয়ে বাংলাদেশীদের মধ্যে অপরাধের প্রবণতা খুবই কম কিন্তু অন্যান্য দেশের নাগরিকদের আনুপাতিক তুলনায় বেশি। সম্প্রতি নেশা-ভেষজ সম্পর্কিত বিষয়গুলি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে ইয়াবা আনা, বিক্রি এবং ব্যবহারের ক্ষেত্রে। সব মহলকে সর্বাত্মক সতর্ক নিতে হবে যেন আমাদের জাতিগত বদনাম না হয়।


কাতারে রেমিট্যান্স শ্রমিক রপ্তানির পাশাপাশি বাংলাদেশ রপ্তানি করছে বিভিন্ন গৃহজাত পণ্যও। কাতারে মুদি দোকান ও শপিং মলের তাকগুলি বাংলাদেশী পণ্যতে পরিপূর্ণ হয়েছে সে অনেক আগে। কায়িক শ্রমিকের ভিসায় আসা মানুষগুলো নিজের সততা, মেধা ও পরিশ্রমের বদৌলতে আস্তে আস্তে জায়গা করে নিচ্ছে মূলধারার ব্যবসাগুলি। মেধাবিত্তিক পেশাদারী কাজেও বাংলাদেশীরা এগিয়ে চলছে আগ বাড়িয়ে, যথাযথ প্রক্রিয়ার রণধ্বনিতে। শুরুর জায়গাগুলি এখন প্রতিযোগিতায় রূপান্তরিত হয়েছে। সেই দিন দূরে নয় যেদিন আমরা এই সবের সিংহভাগ নিয়ে পর্যালোচনা করবো, আপাতত সেইদিনের অপেক্ষায় থাকলাম।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×