somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমরা যারা আজ আমাদের ভাবছো মানুষ কিনা

০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৩:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিমানবন্দর থেকে প্রিয়জনকে বিদায়ের প্রাক্কালে প্রত্যেক প্রবাসী বুকে স্মৃতিব্যথা আর খোলা দুচোখে স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমায়। ছবিতে দেখা দলবদ্ধ মানুষ গুলোর কেউ এর ব্যতিক্রম নয়। আমাদের দেশের আত্তসামাজিক ব্যবস্থার নিয়মে প্রত্যেক প্রবাসীর পিছনে দেশে ২/৪ জন নির্ভরশীল কেউ না কেউ আছে। তেমনি একজন নোয়াখালীর চৌমুহনীর জাবেদ। অনুরোধ করল ফটো প্রকাশ না করতে পাছে ভয় হয় মা যদি কোনভাবে কষ্টের কথা জেনে যায়। প্রায় ২ বছর আগে ৬ লক্ষ টাকা ঋণ করে স্বপ্নের দেশ কাতার এসেছিল। গত দুই বছরে ২ লক্ষ টাকা মত পরিশোধ করেছে মাত্র। জাবেদের অনুরূপ কাহিনী চাঁদপুরের লোকমানেরও। অধিকাংশ মানুষের কাহিনী তাদের চেয়েও করুণ।


কথা হচ্ছিল কাতারে বাঙালি অধ্যুষিত ন্যাশনাল এলাকার ভাসমান বাজারের কয়েকজনের সাথে। কী নাই এই উন্মুক্ত হাটে। মাছ, মাংস, শাক, সবজি, পেঁয়াজ, রসুন, ফলমূল ইত্যাদির সমাহার। শপিং মলে সাজানো পণ্যের চেয়ে দামে সস্তা। প্রতিদিন বিকেল হতেই একজনের সাথে অনজন পাপোশ বিছিয়ে বাড়তে থাকে এসব দোকানের সংখ্যা।


কাতারের মত সমৃদ্ধ দেশে এমন অস্বাস্হ্যকর ভাসমান বাজার দেখতে অদ্ভুত লাগলেও এটাই বাস্তবতা। এমন ভাসমান বাজার বসিয়ে দিব্যি চলছে অনেকের স্বপ্নের জাল বোনা। নিয়মিত চলে স্থানীয় পুলিশের দৌড়ানি। পাশের একজন বলল আজকে লাল, কালো দুটোই এসেছে মানে ইন্টারনাল সিকিউরিটি ফোর্স (লেখউ্যয়া) এবং রেসকিউ পুলিশ (আল-ফাজা) এসেছিল। যে কথাটি বলল তার দিকে চোখ ঘোরাতে দেখলাম একজন কিশোর, বয়স সর্বোচ্চ ১৩-১৪ হবে। কাতারের মোহ তাকে ও দেশে থাকতে দেয়নি। বলল মৃদু হেসে লাল-কালা কেউ আমাদের ব্যবসা থামাতে পারবে না। তার প্রত্যয় শুনে মনে হল যেন ঢাকায় গুলিস্তানে পুলিশের সাথে কানা মাছি খেলছে।


এদেশের পুলিশ চাইলে একদিনেই বন্ধ করে দিতে পারে এসব ভাসমান বাজার। তারা জাবেদ, লোকমানের পেছনের গল্প জানে হয়তো। তাই একটু ডর ভয় লাগিয়ে নিয়ন্ত্রণের ভিতর রাখতে চেষ্টা করে। নতুবা দিনের পর দিন সারিবদ্ধ বেণীতে দাঁড়াবে জাবেদ, লোকমানের মত আরও অনেকে।


গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে রোদ বৃষ্টি ঝড়ে স্থির দাঁড়িয়ে জাবেদ-লোকমানের মত হাজারো মানুষের প্রেরিত বৈদেশিক মুদ্রা আমাদের রিজার্ভ কে সমৃদ্ধ করে প্রতিনিয়ত আর শীতাতপ নিয়ন্ত্রিত বিমান বন্দরে বসে কিছু কিছু লাট সাহেব অহেতুক প্রভুত্ব দেখায় এদের সাথে। মানসিকতা পরিবর্তনের সময় এখনই।

সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৩
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×