somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষুদে গল্পঃ অবশেষে কন্যার পিতা

০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডাক্তারের কথা শুনে মুক্তার আলীর কালো মুখটা আরো কালো হয়ে গেল ৷ বিপরীত প্রতিক্রিয়ায় ডাক্তারের মুখের হাসিটাও উবে গেল ৷ বেচারা ডাক্তার মহাশয় ভেবেই পাচ্ছেন না ছেলে হবে শুনে মুক্তার আলী এভাবে চুপ হয়ে গেলেন কেন?

দু'বছরেরও বেশি হয়েছে এই উপজেলায় ডাক্তার সাহেব গতি পেতেছেন ৷ এখানে দূরের গ্রাম থেকে যে লোকেরাই তার স্ত্রীকে নিয়ে ভবিষৎ সন্তানের লিঙ্গ জানতে আসেন - সবাইকেই তিনি এযাবৎ একই কথা শুনিয়ে এসেছেন! ‘ছেলে হবে' ! বরাবরই মুখের কথা মুখে থাকতেই পতি মহাশয়রা তার সামনে মিষ্টি হাজির করে ফেলেন ৷
কিন্তু এইবার ঠিক তার উল্টোটা ঘটলো ৷ মিষ্টি তো দূর কি বাত! মুক্তার আলীর মুখের দিকেই তাকানো যাচেছ না! চেয়ার ছেড়ে মুক্তার আলী দ্রুত ক্লিনিকের বিল মিটিয়ে বাড়ির পথ ধরলেন ৷

মুক্তার আলী এখন পর্যন্ত তিন সন্তানের পিতা ৷ তিনি এবার চতুর্থবারের মত পিতা হতে চলেছেন ৷ উনার আগের তিনটা সন্তানই ছেলে হয়েছে ৷ এক কণ্যা সন্তানের আশায় তিন তিনটি ছেলে সন্তানের বাবা হয়ে গেছেন!

প্রথম সন্তানটা যখন ছেলে হয় সেবার পরিবারের সবার মত মুক্তার আলীও বেশ খুশিই হয়েছিলেন ৷ ছেলের মাও হাফ ছেড়ে বেঁচেছিলেন ৷ মেয়ে মা হলে তো কারো কাছে মুখই দেখাতে পারতেন না ! আর ছেলে হবেই বা না কেন? কম কষ্ট তো আর তিনি করেন নি! এই আট-নয়টা মাস জায়নামাযে বসে আল্লার দরবারে কি তিনি কম কেদেছেন? আল্লাহ তা'র ডাক ঠিকই শুনেছেন ৷

মুক্তার আলীর বড় তিন ভাইয়েরও কোন কন্যা সন্তান নাই ৷ সবাই এরপর খুব আশা করেছিল পরিবারের ছোট ছেলের দ্বিতীয় সন্তান মেয়েই হবে ৷ কিন্তু মুক্তার আলীর স্ত্রী তাদের হতাশ করলেন ৷ মসজিদের হুজুরের পানি পড়া, এক হালি কোরআন শরীফের খোতম সত্ত্বেও মুক্তার আলীর বউ জন্ম দিলো দ্বিতীয় ছেলের ৷ কণ্যা সন্তানের শোকে সেবার মুক্তার আলী সপ্তাখানেক কারো সাথে কথাই বললেন না ৷

দ্বিতীয় ছেলের বয়স যখন তিন বছর মুক্তার আলীর স্ত্রী আবার গর্ভবতী হলেন ৷ স্বনামধন্য সব কবিরাজ, ডক সাহেব থেকে পাগলা বাবার দরবার কোনটাই বাদ গেল না! এবার সকল ঝাড়ফুক আর কেরামতি পানির সাথে গুলিয়ে খেয়েও তৃতীয় তম ছেলে পৃথিবীর মুখ দেখেই ছাড়লো ৷ জানি না এই শোকেই কিনা সে বছর মুক্তার আলীর মা মারা গেলেন!

সেই বেনামাযী মুক্তার আলী এখন তাবলীগ জামাতে যোগ দিয়েছেন ৷ তিনি বাড়ি ছেড়েছেন তিনমাসেরও বেশি হলো ৷ দুনিয়াদারী তার আর ভালো লাগেনা ৷ তার ধার্মিক বউটা বোখে গেছে! কিন্তু বউয়ের উপর তার আর কোন রাগ নেই ৷ এইমাত্র তার বাড়ির থেকে খবর এসেছে তিনি এবার কন্যা সন্তানের পিতা হয়েছেন!
যোহরের আযান হয়ে গেছে মুক্তার আলী তখন বাড়ির পথে রউনা দিলেন ৷ পিছন থেকে ইমাম সাহেবের গলার স্বর শোনা যাচ্ছে ৷ সেদিকে মুক্তার আলীর কোন খেয়াল নেই ৷ কণ্যার মুখটা দেখার জন্য তার মনটা উদগ্রীব হয়ে আছে ৷ মনে মনে ভাবছেন এবার যেয়ে স্ত্রীকে অনেক সোহাগ করবেন ৷ আহা! প্রতিবেশি বাবলুর সাথে কথা বলতে দেখে সেবার কি মারটাই না মেরেছিলেন বউকে! বউ পাপ করলে নিশ্চই আল্লাহ আজ তাকে কন্যা সন্তান দান করতেন না?
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×