somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে ১৬ এবং বাল্যবিবাহ!

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুনলাম সরকারের সেই কর্তাব্যক্তিরা নাকি আবারও সামনে হাটার চেষ্টা করছে যারা কিছুদিন আগেই মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে ১৬ করার একটা কুচেষ্টা করেছিলেন ৷ ঐ অবিবেচক সিদ্ধান্তের বিরুদ্ধে তখন সবাই সরব হয়েছিল বলেই উনারা পিছু হাটতে বাধ্য হয়েছিলেন ৷ এই ভুত হয়ত আমরা আবারও তাড়িয়ে দিব কিন্তু আইন রক্ষা করেই যে কান্ড করা হচ্ছে তা রুখবে কে? ছোট দুটো প্রাসঙ্গিক ঘটনা বলি……

ঘটনা - ১,
গ্রামের এক হত দরিদ্র কৃষক সেলিম মিয়া ৷ একটা ছেলে সন্তানের আশায় চার চারটা কন্যা সন্তানের বাবা হয়েছেন ৷ এখন বাবা যেহেতু হয়েছেন পিতার দায়িত্ব তো পালন করতেই হবে ৷ সেই দায়িত্ববোধ থেকেই হয়ত এখন বড় মেয়ের বিয়ে দিতে চাচ্ছেন! কিন্তু ঝামেলা হচ্ছে মেয়ের বয়স ১৮ হয় নাই ৷ এবার সেলিম মিয়া ধরলেন এলাকার মেমবারকে ৷ মেমবার সাহেব সব কথা শুনলেন ৷ সেলিম মিয়ার মুখের দিকে তাকিয়ে দয়াশীল মেমবার সাহেব সব ব্যবস্থা করে দিলেন ৷ ইউনিয়ন তথ্যকেন্দ্রের মাধ্যমে সেলিমের ১৫ বছরের মেয়ে এখন ১৮! তার মেয়ের বিয়ে এখন আর ঠেকায় কে?
এরই কিছুদিন পর জানা গেল সেলিম মিয়াকে কোথাও পাওয়া যাচ্ছে না ৷ বাল্যবিবাহ হচ্ছে জেনে পুলিশ হামলা দিয়েছিল বিয়ে বাড়িতে ৷ তখন থেকেই মেয়ের বাবা উধাও! পরে আরো জানা গেল, পারিবারিক অবস্থার কথা ভেবে যিনি বেআইনি কাজ করেছিলেন সেই মেমবার সাহেবকেও সেলিম মিয়া বোকা বানিয়ে দিয়েছেন ৷ বড় মেয়ের বিয়ের কথা বলে বয়স বাড়িয়ে যে জন্মনিবন্ধন করা হয়েছিল, সেই কাগজ দেখিয়ে মেঝো মেয়ের বিয়ের দিচ্ছিলেন সেলিম মিয়া!

ঘটনা - ২,
মেয়ের নাম নাসরিন ৷ বাবা-মা নাসরিনকে নিয়ে এসেছে ইউনিয়নের চেয়্যারম্যানের কাছে ৷ চেয়্যারম্যান সাহেব নাসরিনকে দেখে বিনা বাক্যে মেনে নিলেন এই মেয়ের বয়স নিশ্চিত ১৮ ৷ তার মানে নাসরিন বিবাহ উপযুক্ত মেয়ে ৷ চেয়্যারম্যানের লিখিত পেয়ে ইউনিয়ন তথ্যকেন্দ্র নাসরিনের জন্মনিবন্ধনে তাকে ১৮ বয়সী বানিয়ে দিল ৷
অবশ্য নাসরিনের বিয়ের পর জানা গেল, এ নাসরিন সে নাসরিন নয়! জন্মনিবন্ধনের কাগজ দেখে যায় কাবিন করা হয়েছে সে নাসরিনই ছিল ৷ তবে যাকে সেদিন চেয়্যারম্যানের কাছে হাজির করা হয়েছিল সে নাসরিন ছিল না ৷ সেদিন পাশের বাড়ির বিবাহিত এক মেয়েকে নিজের মেয়ে বলে চালিয়ে ছিল নাসরিনের বাবা-মা!

বুঝাই যাচ্ছে আমাদের দেশের জনগণ বাল্যবিবাহের আইন কিভাবে মেনে চলছেন! উপরের দুটি ঘটনাই আমাদের সমাজের বাস্তব চিত্র ৷ শহর ছেড়ে একটু পাশে তাকালেই এসব অহরহ দেখা যায় ৷ সরকার কঠোর হলেও কাজ হচ্ছে না ৷ আসলে সবার আগে দরকার জনসচেতনতার! সেই দায়িত্বটা আমাদেরই ৷ দেশের প্রত্যেকটা শিক্ষিত সচেতন নাগরিকদের ৷ কিম্তু আমরা কোন ভুমিকা পালন করছি না ৷ আমাদের সকল দেশ সেবা এখন অনলাইনেই সীমাবদ্ধ ৷ প্রতিদিন সরকারের সমালোচনা করে রাতে এক গ্লাস দুধ খেয়ে ঘুমিয়ে যাই ৷ আমাদের নারীবাদিরাও শহুরে শিক্ষিত নারীদের নিয়েই ভাবেন ৷ কি পেলেন কি পেলেন না সে দাবি নিয়েই উনারা ব্যস্ত! গ্রামের মেয়েদের নিয়ে ভাবার টাইম উনাদের নাই ৷ এভাবে কেবল জনসচেতনতার অভাবে আজকের একজন জরিনা-মর্জিনা আগামীতে নতুন করে একটা জরিনা-মর্জিনা পয়দা করবে এবং এভাবে চেইনটা যুগ যুগ ধরে হয়ত চলতেই থাকবে…
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×