শাহজালালে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার : বাসচালক আটক
৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল থেকে ১৮ কেজি স্বর্ণসহ সেনান ফকির নামে বেসরকারি বিমানসংস্থা ইউনাইটেড এয়ারওয়েজের এক বাসচালককে আটক করা হয়েছে।
শুক্রবার সকালে বিমানবন্দরের টার্মিনাল থেকে এসব স্বর্ণ উদ্ধার করে কাস্টমস ও এপিবিএন কর্তৃপক্ষ।
কাস্টমসের সহকারী কমিশনার (এসি) রাশিদুল হাসান জাস্ট নিউজকে বলেন, ইউনাইটেড এয়ারওয়েজের ছোট্ট একটি বিামন বিমানবন্দরের রানওয়ের এপ্রন সাইডে যাত্রীদের নামিয়ে ইউনাইটেড এয়ারওয়েজেরই একটি বাসে করে টার্মিনালের ভেতরে আনা হয়। ওই বাসচালকের পাশে টুলবঙের মধ্যে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ১৮ কেজি ওজনের ১৫৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় বাসচালকেও আটক করা হয়েছে।
বিমান বন্দর আর্মড পুলিশ (এপিবিএন) সিনিয়র এএসপি মোঃ ইকবাল হোসেন জাস্ট নিউজকে বলেন, ইউনাইটেড এয়ারওয়েজের মাস্কট-দুবাই-ঢাকা রুটের ফ্লাইট-৪৮৫৮২ শুক্রবার সকাল ৯টা ৭ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।
আটক চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
উৎসঃ জাস্টনিউজবিডি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,...
...বাকিটুকু পড়ুন১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া...
...বাকিটুকু পড়ুন
আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুন