somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুমুতে যাওয়ার আগে একটু হেসে নিন

১১ ই আগস্ট, ২০১২ রাত ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জোক্স ১ঃ
ছোট বাচ্চা মাকে জিজ্ঞেস করছে “মা, আমি কিভাবে জন্ম নিয়েছি??”
মা হেসে জবাব দিল “আমি একটা পাত্রে মাটি নিয়ে রেখে দিয়েছিলাম...কয়েকদিন পর তুমি ওখানে জন্ম নিয়েছ”

বাচ্চাটা অনুপ্রাণিত হয়ে একই কাজ করল। একটা পাত্রে কিছু মাটি নিয়ে রেখে দিল

কয়েকদিন পর তাতে একটা আগাছা জন্ম নিল।

বাচ্চা তখন রেগে বলল “মন তো চায় তোকে গুলি মারি আমি
কিন্তু কি আর করব, তুই সন্তান হইস আমার” :P

জোকস ২ঃ
ভারত বাংলাদেশ বর্ডার
পাপ্পু বাইকে করে বর্ডার পার হয়ে ওপারের সিটমহলে যাচ্ছিল। তার কাঁধে দুইটা ভারি ব্যাগ।
বর্ডারে এক সেনা প্রহরী তাকে আটকাল।জিজ্ঞেস করল “ব্যাগে কি??”
পাপ্পু বলল, “বালি”
সেনা ব্যাগ খুলে দেখল আসলেই ওখানে শুধু বালি
তার সারা শরীর তন্ন তন্ন করে খুঁজা হল। কিন্তু কিছুই পাওয়া গেল না
তাকে ছেড়ে দেয়া হল। পাপ্পু বর্ডার পার হল

এক সপ্তাহ পর একই ঘটনা ঘটল। পাপ্পু বাইকে করে কাঁধে ২ ব্যাগে বালি নিয়ে
বর্ডার পার হচ্ছে।
ওই সেনা প্রহরীর আবার সন্দেহ হল। তাকে আটকাল এবং আবার তাকে তল্লাশি করা হল। এবারও কিছু পাওয়া গেল না।

এই ঘটনা চলতে লাগলো ৩ বছর ধরে। এরপর পাপ্পুকে আর দেখা গেল না
এরপর একদিন ওই সেনা প্রহরী বাংলাদেশে গিয়েছে। এক খাবারের দোকানে বসে সে খাচ্ছিল। ওই সময়ে পাপ্পুর সাথে তার দেখা হল।

পাপ্পুকে সে জিজ্ঞেস করল “দেখ, আমি জানি তুমি কিছু না কিছু পাচার করছ ওই পারে। কিন্তু কি সেটা হাজার চিন্তা করেও বের করতে পারি নাই। এখন প্লীজ দয়া করে বল তুমি কি পাচার করতে। আমি কাউকে বলল না”

পাপ্পু মুচকি হেসে জবাব দিল “বাইক”

জোকস ৩ঃ
ক্লাসে স্যার ঘুমায় পরেছেন; ছোট্ট দুষ্ট পাপ্পু তাকে উঠিয়ে দিলো
পাপ্পুঃ “স্যার, আপনি ক্লাসে ঘুমাচ্ছেন কেন?”
স্যারঃ “আমি আসলে ঘুমাচ্ছিলাম না”
পাপ্পুঃ “তাহলে কি করছিলেন?”
স্যারঃ “ আমি আসলে বিধাতার সাথে কথা বলছিলাম”

পরের দিন
পাপ্পু ক্লাসে ঘুমিয়ে পড়েছিল, আর ওই একই স্যার তাকে ঘুম থেকে উঠালেন
স্যারঃ “পাপ্পু তুমি ক্লাসে ঘুমাচ্ছ কেন?”
পাপ্পুঃ “ঘুমাচ্ছিলাম না স্যার আমি তো বিধাতার সাথে কথা বলছিলাম”
স্যারঃ “(রেগে গিয়ে) তো বিধাতা কি বলল??”
পাপ্পুঃ “উনি বললেন যে উনি আপনার সাথে কালকে কথা বলেন নি...আপনি পচা”

জোকস ৪ঃ

বাবা ৮ বছরের পাপ্পু কে জিজ্ঞেস করছে...
“পাপ্পু বল তো, ৫ এর পর কি আসে??”
পাপ্পু-“৬,৭”
বাবা- “বাহ! বাহ!!! ৬,৭ এর পরে?”
পাপ্পু- “৮,৯ ১০...”
বাবা- “সাবাশ!!! আমার ছেলে তো অনেক ব্রিলিয়ান্ট...এরপরে কি আসে বাবা বল তো??”
পাপ্পু- “গোলাম, রানী, রাজা”

জোকস ৫ঃ

প্রেমিকঃ “জান... আমি তোমাকে কখন ফোন করবো??”
প্রেমিকাঃ “ যখন তুমি চাও. ♥”
প্রেমিকঃ “আচ্ছা সকালে ৯ টার সময়”
প্রেমিকাঃ “ওতো সকালে তো আমি ঘুম থেকে উঠি না”
প্রেমিকঃ “তাহলে ১১টার সময়?”
প্রেমিকাঃ “না আব্বু বাসায় থাকে তখন”
প্রেমিকঃ “তাহলে দুপুর ৩টায়???”
প্রেমিকাঃ “তখন তো খেয়েদেয়ে ঘুমাই...:S
প্রেমিকঃ “ ৭টার সময়?”
প্রেমিকাঃ “তখন আমি টিভি দেখি”
প্রেমিকঃ “তাহলে রাতে ফোন দেই?”
প্রেমিকাঃ “না তখন সবাই বাসায় থাকে,কথা বলতে পারব না”
প্রেমিকঃ “তাহলে আমি ফোন দিবো কখন?? ঃ@”
প্রেমিকাঃ “যখন তুমি চাও. ♥”

(সংগৃহীত)
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×