সবাই বলে পৃথিবী তে অসুখী মানুষের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। আমার আশেপাশের সকলকে দেখে এ কথা অবিশ্বাস করার কোন উপায় নেই। সকলেই অসুখী,কেউ কিছু না পেয়ে কেউ আবার আরও পেতে চেয়ে। আমি ভাবতাম আমিও তাদের মতোই একজন। অনেক দুঃখ আমার। সব পেয়েছি... তাও কি যেন পাওয়াই হয়নি!
আমার জানা একটি পরিবার আছে। অল্পতেই সুখী তারা। দুঃসম্পর্কের (তবুও অনেক আপন) নানা-নানী আর তাদের দুই ছেলে,আমার মামা রা। তাদের খুব সামান্য,সাধারন জীবনে অসাধারন সুখ দেখে আমি সহ অনেকেই অনুপ্রানিত। অল্প তে আমি সুখী হতে পারলেই তাদের কথা মনে হয় খুব।
আজ খুব বৃষ্টি হচ্ছে যখন, তখন ছোটবেলার মত জানলার বাইরে দিয়ে হাত বাড়িয়ে দিলাম। ভাবলাম, আমার তো অনেক দুঃখ, বিষণ্ণ হব , দুঃখ বিলাসিতা করব খুব করে। বৃষ্টির ফোঁটা গুলো হাতে পড়তেই আমি নিজেকে চমকে দিয়ে খুব খুশি হয়ে গেলাম। মনে হল আমি অনেক বেশি সুখি একজন মানুষ। সত্যিই তো, সব পাওয়া-না পাওয়ার ভেতর, আপন-পরের ভেতর, সকল অভিজ্ঞতা সকল মুহূর্ত অনুভব করার জন্য আমি সবকিছুর মাঝে উপস্থিত আছি - এই তো সুখি হওয়ার জন্য কত!
জীবন থেকে অনেক উপলব্ধির মধ্যে ছোট্ট একটু উপলব্ধি আজ আমার হল... মানুষ দুঃখী হয়েও সুখী হওয়ার অভিনয় করে... আর আমি খুব সুখী হয়েও দুঃখী হওয়ার অভিনয় করে যাচ্ছি,ভয়াবহ দুঃখ বিলাসীতা করে যাচ্ছি প্রতিদিন। অপ্রয়োজনেই।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




