বর্তমান সরকার আন্তর্জাতিক অঙ্গনে দেশকে জঙ্গি বানানোর চেষ্টা করছে কারণ, তারা মনে করে জঙ্গি প্রমাণ করতে পারলে দীর্ঘদিন ক্ষমতায় থাকা যাবে।
আসলে যুদ্ধাপরাধী ইস্যু এখন শেষের দিকে। পেট্রোল বোমা-আগুন সন্ত্রাসের বুলি আওড়িয়েও এখন আর কোন কাজ হচ্ছেনা। ঢিলেঢালা শাহবাগ আন্দোলন এখন আর সরকারের কোন কাজে আসেনা। টিকে থাকতে হলে দেশকে একটি ’জঙ্গী’, ’ব্যর্থ’ বা ’তালেবানী’ রাষ্ট্র হিসাবে প্রমান করা ছাড়া গদি রক্ষা কঠিন হয়ে দাড়িয়েছে।
প্রয়োজনে আরো লাশ দরকার হবে।
ব্লগার ও বিদেশী হত্যা থেকে শুরু করে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন ও তাদের ধর্মগুরু, মসজিদের ঈমাম, শিয়া মুসলমান, পীর ও পীরের শিষ্য কেউই বাদ পরবে না--গদি রক্ষা করতে বলির পাঠা হতেই হবে।
দেশে একদলীয় দুঃশাসনের নানা কৌশলের একটি হচ্ছে এই জঙ্গি তৎপরতা। মানুষের অধিকারহীন এই দেশ যেন এখন মৃত্যুনগরীতে পরিণত হয়েছে

সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৬ বিকাল ৪:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



