somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রুমানা ম্যাডামের জন্য দুঃখগাথা, বর্বর স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক

১৩ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনাটা প্রথম যখন শুনি তখন আমি অফিসের বাইরে। সন্ধ্যায় অফিসে ফিরছি, শুনলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকা তার স্বামীর হাতে নির্মম নির্যাতনের স্বীকার হয়েছেন। পাষন্ড স্বামীর নিষ্ঠুর নির্যাতনে রুমানা ম্যাডাম দুই চোখ হারাতে বসেছেন। চিকিৎসাধীন রয়েছেন ল্যাব এইড হাসপাতালে।
অপরাধ বিষয়ক সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকার কারণে এমন ঘটনার সঙ্গে আমরা পরিচিত। রাজধানীতে প্রতিদিন খুন, আÍহত্যা, জখম ইত্যাদি নানারকম ঘটনার সঙ্গেই আমাদের বসবাস। দিন দিন আমাদের অনুভূতি ভোতা হয়ে যাচ্ছে। কিন্তু এই খবরটি শোনার সঙ্গে সঙ্গে আমি যেন আমার অনুভূতি ফিরে পেলাম। এমনও হয় নাকি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানের শিক্ষককেও তার স্বামীর হাতে নির্যাতনের স্বীকার হতে হয়? কথাটা যেন বিশ্বাসই হচ্ছিল না।

সন্ধ্যায় অফিসে গিয়ে শুনলাম আমাদের এক সহকর্মী ঘটনাস্থল কভার করতে গিয়েছেন। রাতে তার কাছ থেকে ও পরদিন পত্রিকা পড়ে যা জানলাম তাতে আমি রীতিমতো স্তম্ভিত, বাকরুদ্ধ হওয়ার মতো অবস্থা।
রুমানা ম্যাডাম। উচ্চ শিক্ষিত নারী। তার স্বামীও উচ্চ শিক্ষিত, বুয়েট থেকে পাশ করেছেন। সেই বুয়েট থেকে পাশ করা একজন মানুষ, আমরা যাদের মেধাবী বলে জানি, তিনি উচ্চতর শিক্ষার জন্য দেশের বাইরে যাওয়াকে কেন্দ্র করে স্ত্রীকে এমন নির্মমভাবে নির্যাতন করতে পারেন, আমার যেন বিশ্বাসই হচ্ছিল না। আমাদের সমাজ আসলে কতটা অন্ধকারে পতিত হচ্ছে এই ঘটনা তারই প্রতিফলন।

অপরাধ নিয়ে কাজ করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা, এমন ঘটনা বেশিরভাগই ঘটে অল্প শিক্ষিতদের মধ্যে। উচ্চ শিক্ষিতরা যেটা করেন, তা হলো স্বামী-স্ত্রীর সঙ্গে বনাবনি না হলে আলাদা হয়ে যান, সেটা এক ধরনের সমাধান। শিক্ষিত ব্যক্তিরা স্ত্রীকে নির্যাতন করেন এমন ঘটনা কমই দেখা যায়। যারা করেন তাদের মধ্যে কুশিক্ষার প্রভাব থাকতে পারে বলে আমার মনে হয়।
আসুন আমরা রুমানা ম্যাডামের জন্য প্রার্থনা করি, তিনি যেন অন্তত তার চোখ দুটি ফিরে পান। চোখ দুটি দিয়ে তিনি যেন আবার পৃথিবীর এই সৌন্দর্য উপভোগ করতে পারেন। আর তার স্বামী, বুয়েট থেকে পাশ করা আপাতদৃষ্টির সেই মেধাবীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

এমন অমলিন হাসি কি আবার ফিরে আসবে রুমানা ম্যাডামের মুখে...?

আরেকটি কথা, এমন একটি দুঃখজনক, নির্মম ঘটনার প্রতিবাদে সোমবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। না কোনো মানববন্ধন কিংবা অন্য কিছুই নয়। এমনকি তার আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্রছাত্রীদের মধ্যেও না। এটাও এক ধরনের হতাশাজনক চিত্র।
আসুন আমরা সকল অন্যায়ের প্রতিবাদ করি।

ছবি কৃতজ্ঞাতা : বাংলানিউজ ও ফেসবুক
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:৩৮
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগের ফেরার জন্য কোনও পরাশক্তি নয় /।বাংলাদেশের সাধারণ মানুষ আর ইতিহাসের পাতাই যথেষ্ট॥

লিখেছেন ক্লোন রাফা, ০৫ ই জুন, ২০২৬ ভোর ৬:৩৬



মাহফুজ, তুমি বাংলাদেশের তরুণদের কাছে একজন বেঈমান। যে যে কারণে আওয়ামী লীগ ব‍্যাক করেছে বলছো প্রায় সবগুলান কারনই সত‍্য। তবে সবচাইতে বড় কারণটা মিস করে... ...বাকিটুকু পড়ুন

বাংলার সংগ্রামের ২০০ বছরের সংক্ষিপ্ত ইতিহাস ও তুলনা।

লিখেছেন মৌন পাঠক, ০৫ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৮

১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে বাংলায় ব্রিটিশ শাসনের সূচনা হয়। এরপর থেকে প্রথম ১০০ বছর ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি সশস্ত্র সংগ্রাম মূলত বাংলাতেই হয়েছে। ১৮৩১ সালে তিতুমীরের 'বাঁশের কেল্লা' কিংবা... ...বাকিটুকু পড়ুন

সকল মানুষই খোদার প্রতিনিধি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৩:৪০

আল্লাহ মানুষকে প্রতিনিধি বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। প্রতিটি মানুষই যদি আল্লাহর 'প্রতিনিধি' হয়ে থাকে, তাহলে কাদের কাছে এই প্রতিনিধিদের পাঠানো হয়েছে? এই পৃথিবীতে প্রথম দুইজন প্রতিনিধি ছিলেন - হযরত আদম... ...বাকিটুকু পড়ুন

সব মাছে গু খায় দোষ হয় ঘাউড়্যা মাছের

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫৯


হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশের ক্যাপ্টেন। জেনারেশন জেড আর আলফার চোখে তিনি একজন সুপারহিরো। মার্ভেলের ছবিতে যেমন একজন সাধারণ মানুষ হঠাৎ পোশাক পরে আকাশে উড়তে থাকে, হাসনাতও যেন সেরকমই—ধুলোমাখা বাস্তবতার মাঝে... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুন, ২০২৬ রাত ৯:৪৬

ফারাজা, প্রিয় কন্যা আমার-
আজকে বাংলা ২০শে 'জ্যৈষ্ঠ' ১৪৩৩ বঙ্গাব্দ। আজকের দিনটি হলো বুধবার। 'জ্যৈষ্ঠ' মাসের আরেক নাম হলো মধুমাস। এই মাসে আম, জাম লিচু, কাঠাল পাওয়া যায়। ফাজ্জা আম,... ...বাকিটুকু পড়ুন

×