somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অর্ধেক জীবনের প্রেম ও প্যাঁচালী

১২ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেখ, পাওয়া না পাওয়ার হিসেব কষছি আমি কেমন...
‘পাব না পাব না বলেও আমি
কত কী পেলাম!
পৈত্রিক পরিতাপ, বাল্যকাল জুড়ে ব্ল্যাকবোর্ড-চক-ডাস্টার-শিক্ষক...
বয়েসি-জোয়ার কিংবা প্রত্যাখান করে চলে যাওয়া পথের কৌলিন্য’


লাজুক আমি, স্কুলবেলার বান্ধবীরা বাড়িতে এলে পালিয়ে যেতাম
ঠিক, তবুও একবার বড়পা’র বাসায় যেতে, পথের ধারে পরিবার
পরিকল্পনা কোয়ার্টারের বারান্দায় দেখা সেই মেয়েটি আমাকে টেনেছিল
ভীষন, ভেবেছিলাম তার সঙ্গে আমার-
‘গল্প হবে, চোখের সঙ্গে চোখের, ঠোঁটের সঙ্গে ঠোঁটের, জিহ্বার সঙ্গে...?

হয়নি তেমন কিছুই। আরো একবার পার্বতীপুর থেকে খোলাহাটি যাওয়ার পথে দেবীর মতোই দেখতে একটি কিশোরী মুখ আমার কেড়েছিল মন, গন্তব্যে পৌছার আগেই সেও পালিয়ে গেল এক নিমিষেই। তখন আমি কাস এইটে-
‘তারপর নাইনে উঠেই রুবী’পা পালিয়ে গেল’

আরেক জনের হাত ধরে। যদিও আমি তাকে কখনো বলিনি-
‘ধরো এই হাত,
আমার হাতও আর তোমার হাতকে ধরে বলবে না-
হাত তুমি ভালো আছো?’


তারপর কেটে গেছে অর্ধেক জীবন, মেলাচ্ছি বসে হিসেব এখন এইসব প্রেম, পাওয়া না পাওয়ার সমীকরণ, অর্ধেক জীবনের। নিঃসঙ্গতাকে ভাসিয়ে দিতে আমিও যেতাম রোকেয়া হলের সামনে, ঠিক যেমন প্রেমিকার অপেক্ষায় কাতর প্রেমিক। দিনমান অযাচিত অপেক্ষা... অবশ্য এখনো আমার কাছে
‘ছাত্রী হলের বাথরুম থেকে ভেসে আসে স্নানরতা হাওয়া
আসে উস্কানিমূলক সুর’


এখন এই নাগরিক ব্যাধি আর অসুখের জীবন, বুঝতে না পারা আর বোঝাতে না পারার সুতীব্র যন্ত্রণা, আর-
‘হয়তোবা এ জীবন কিঞ্চিৎ স্মৃতিচারণার- একদিন
মেডিকেলের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে আমি অনেক গুপ্তভাব
আকারে-ইঙ্গিতে বোঝাতে চেয়েও যথা ব্যর্থ, বোঝাতে পারিনি
আমার কী অসুখ?’

এখন এই অর্ধেক জীবন শেষে আর কেইবা বুঝবে এসব? কার কতটা সময় আছে এতটা বোঝার? সময়-ই যখন হারিয়ে যায় সময় থেকে...
না থাক, আমার এ লেখায় জানি, হয়ে উঠেছে-
‘কোনো কোনো শব্দ অতি খোলামেলা.. .. উঠতি নায়িকা’

যারা না বুঝেও বোঝার ভান করে পার করে দেয় একটি জীবন, আমি
তো তাদেরই দলে-
‘আর এটাই ব্যর্থতা। আর ব্যর্থকে ভালোবাসারা ভালোবাসা দিতে
পাারে না বলেই ছেলেটি থাকে উত্তরায়, মেয়েটি শ্যমলীতে।’

এও জানি-
‘অভ্যুত্থান ব্যর্থ হলে, বহু আকাঙ্খিত সঙ্গমও ব্যর্থ হয়ে যায়।’

তবুও চিৎকার করে বলতে ইচ্ছে করে-
‘নার্স, আমি ঘুমোইনি...’

(বি. দ্র. প্রিয় কবি টোকন ঠাকুরের ‘নার্স আমি ঘুমাইনি’ কাব্য গ্রন্থের বিভিন্ন কবিতার লাইনকে নিজের জীবনের সঙ্গে মেলানোর ব্যর্থ প্রয়াস...)
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×