somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেয়ের 'প্রেমিকে'র হামলায় দম্পতি আহত , দেশে এ কি শুরু হল ??

২৭ শে মার্চ, ২০১০ দুপুর ২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গুলশানে মেয়ের কথিত প্রেমিকের গুলিতে এক দম্পতি নিহত হওয়ার পর এবার কলাবাগানে সে ধরনের আরেকটি ঘটনার কথা জানিয়েছে পুলিশ।

সেখানে শনিবার এক দম্পতিকে তাদের মেয়ের 'প্রেমিক' ছুরিকাঘাতে আহত করেছে বলে পুলিশ জানায়। তারা হলেন- আমিনুর রহমান (৫৮) ও রোকসানা মমতাজ (৫৫)।

তাদের মেয়ে ডিআআইটিতে কম্পিউটার বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ফৌজিয়া ফারিয়া বর্ষাও (২২) আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম জানান, ভোরে কলাবাগান দ্বিতীয় লেনের ৮৯ নম্বরে ব্যবসায়ী আমিনুরের বাড়িতে এ ঘটনা ঘটে।

'হামলাকারী' আশরাফ পলাতক বলে পুলিশ জানায়।

পুলিশ কর্মকর্তা তরিক বলেন, "বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে আশরাফের সঙ্গে বর্ষার পরিচয়, সেখান থেকে প্রেম। আজ (শনিবার) ভোর ৫টার দিকে আশরাফ উত্তেজিত হয়ে বর্ষার বাবার কাছে ২০ লাখ টাকা দাবি করে। কথাবার্তার এক পর্যায়ে তাদেরকে কুপিয়ে আহত করে সে (আশরাফ) পালিয়ে যায়।"

আমিনুর হাসপাতালে বলেন, "আশরাফ রাতে বর্ষার সঙ্গে পড়াশোনার কথা বলে বাসায় আসে। কিছু সময় পর রাত ১২টার দিকে সে আমার কাছে ২০ লাখ টাকা চায়। এক পর্যায়ে আমি ৫০ হাজার টাকার একটি চেক দিলে সে শান্ত হয়।"

আশরাফ রাতে ওই বাড়িতেই ছিলো জানিয়ে আমিনুর বলেন, "ভোরে হঠাৎ আশরাফের চ্যাঁচামেচিতে উঠে দেখি, সে আমার মেয়ের গলায় ছুরি ধরে রেখেছে। তাকে শান্ত হতে বললে সে পাল্টা বলে, ২০ লাখ টাকা না দিলে বর্ষাকে হত্যা করবে সে।"

এরপর মেয়েকে উদ্ধার করতে গিয়ে আশরাফের এলোপাতাড়ি ছুরিকাঘাতে তারা আহত হন বলে আমিনুর জানান।

তিনি বলেন, বাড়িতে শোরগোল শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে আশরাফ পালিযে যায়।

আমিনুরের বুক-পিঠসহ শরীরের নানা স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়।

মেয়ের সহপাঠি হিসেবে আশরাফ আগেও তার বিভিন্ন সময়ে বাসায় এসেছিলো বলে জানান তিনি।

তথ্য সূত্র : বিডি নিউজ ২৪
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১০ বিকাল ৩:০১
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×