somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অন্যরকম মানুষ (বেটা ভার্সন)
সে ব্যক্তির চেয়ে কার কথা উত্তম হতে পারে, যে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেয় এবং নিজেও সৎকাজ করে, আর বলে আমি মুসলমানদের অন্তর্ভূক্ত। (সূরা- হা-মীম সিজদাহ্, আয়াত- ৩৩)

“টাখনুর নিচে পোশাক (প্যন্ট, পায়জামা ইত্যাদি) পড়া”- ইসলাম কি বলে?

০৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার এই বিষয়ে আলোচনা করার কারন হল- আমাদের দেশে বেশীর ভাগ মানুষ যারা ইসলামী আন্দোলন তথা খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ ফরজ বুঝার পরও এরা আন্দোলন তো দূরে থাক তারা বরং যারা আন্দোলন করছে তাদেরকে বলছে “ আপনি নিজেই তো ঠিক নাই মিয়া, আবার বড় বড় কথা কন” “ আপনার দাড়ি নাই” “আপনি টাখনুর নিচে প্যন্ট পড়েন, আন্দোলন কইরা কি করবেন, জাহান্নামে যাবেন” আগে নিযে ঠিক হোন, দাড়ি রাখেন, ইসলামী লেবাস পড়েন, টাখনুর উপরে প্যন্ট পড়েন” ইত্যাদি ইত্যাদি।এই কারনে আমার এই বিষয়ে লেখা।

আমাদের সমাজে টাখনুর নিচে প্যন্ট পরার ব্যপারে সবারই ধারনা হল যে, টাখনুর নিচে প্যন্ট পড়লেই সে জাহান্নামে যাবে।এর পক্ষে তারা নিম্নলিখিত দলিল পেশ করেনঃ

আবু যর রা. বলেন, রাসূল-সাল্লাল্লাহু আলইহি ওয়া সাল্লাম- বলেছেন, “কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিন ব্যক্তির সাথে কথা তো বলবেনই না বরং তাদের দিকে তাকিয়েও দেখবেন না। এমনকি তিনি তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না বরং তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। আমি জিজ্ঞাসা করলাম, তারা কারা? তবে এরা তো ধ্বংশ, তাদের বাঁচার কোন রাস্তা নাই। রাসূল-সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম- এ কথা তিনবার বলেছেন। তারা হলঃ

১) যে ব্যক্তি টাখনুর নিচে ঝুলিয়ে কাপড় পরে।

২) যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে ব্যাবসার পণ্য বিক্রি করে।

৩) যে ব্যক্তি কারো উপকার করে আবার খোটা দেয়। (মুসলিম, তিরমিযী, আবু দাউদ ও ইব্‌ন মাজাহ্‌)।

আবু হুরায়রা নবী -সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম- থেকে বর্ণনা করে বলেন, “লুঙ্গির যে অংশ টাখনুর নিচে থাকবে তা আগুনে প্রজ্জলিত হবে।” (বুখারী)

এই দূইটা হাদিস থেকে তারা যুক্তি দেখান যে যারা টাখনুর নিচে কাপড় পরবে তারা জানান্নামী। এ দুইটা হাদিসে অহংকার করার কথা উল্লেখ নাই। এই দুইটা হাদিস ছাড়া আরো অনেক হাদিস আছে যাতে বেশীর ভাগই উল্লেখ করা হয়েছে যে, যারা অহংকার করে টাখনুর নিচে কাপড় পরিধান করে তারা জাহান্নামী। যেমন কয়েকটা হাদিস উল্লেখ করলামঃ

যে ব্যক্তি গর্বভরে নিজের পোশাক ভুলুন্ঠিত করে পরিধান করে আল্লাহ কিয়ামতের দিন তার দিকে দৃষ্টিপাত করবেন না” (সহীহ বুখারী ৩/১৩৪০; সহীহ মুসলিম ৩/১৬৫১)

যে ব্যক্তি সালাতের মধ্যে অহংকারের সাথে তার পোশাক ভুলুন্ঠিত করে পরিধান করবে আল্লাহর সাথে তার হালাল বা হারাম কোন সম্পর্ক থাকবে না” ( আবু দাউদ ১/১৭২)

“একজন লোক হাঁটছিল, সে নিজের পরিধেয় পোশাক গর্বের সাথে মাটিতে হেঁচড়ে নিয়ে চলছিল, তার চুল ছিলো পরিপাটি করে আঁচড়ানো, আল্লাহ মাটিকে আদেশ করলেন তাকে গিলে ফেলতে এবং শেষ বিচারের দিন পর্যন্ত সে এইভাবে মাটির নিচে ডুবতে থাকবে ”। [সহীহ আল বুখারি, ৩২৯৭,মুসলিম ২০৮৮]

রাসুলুল্লাহ(স) বলেন, “যে ব্যক্তি তার পরিধানের কাপড়কে অহংকারের সাথে মাটিতে হেঁচড়ে নিয়ে চলে,শেষ বিচারের দিনে আল্লাহ তার দিকে তাকাবেন না”। আবু বকর(রা) উপস্থিত ছিলেন, তিনি জানতে চাইলেন, “মাঝে মাঝে অসতর্কতার কারণে আমার পরিধেয় কাপড় একদিকে ঝুলে পড়ে”। রাসুলুল্লাহ(স) বলেন, “তুমি তা অহংকার থেকে করোনি”। (বুখারি,৩৪৬৫)

এ রকম আরো অনেক হাদিস রয়েছে।

মুলত বিতর্কটা লাগে যে, টাখনুর নিচে কাপড় পড়লেই কি অহংকার হয়ে যায়? কারন রাসুল বলেনঃ

“যার মনে একটি অণু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ” একজন উপস্থিত লোক জানতে চাইলো, “ইয়া রাসুলুল্লাহ , যদি কেউ তার নিজের পোষাক ও জুতাকে পছন্দ করে একারণে যে তাকে সুন্দর দেখায়”। রাসুলুল্লাহ(স) বলেন, “আল্লাহ তায়ালা নিজেই সুন্দরতম অস্তিত্ব এবং তিনি সৌন্দর্য পছন্দ করেন। অহংকার মানে হল, সত্যকে প্রত্যাখান করা ও মানুষকে ছোট করে দেখা ” [মুসলিম , ৯১]

সুতরাং দেখা যাচ্ছে যে অনু পরিমান অহংকার থাকলেই সে জাহান্নামে যাবে। তাহলে যে ব্যক্তির অহংকার আছে আবার টাখনুর উপরে প্যন্ট পরে তাহলে তার কি অবস্থা হবে?

যা হোক এতোক্ষন আমি টাখনুর নিচে প্যন্ট পড়া এবং অহংকার সম্পর্কিত হাদিস উল্লেখ করলাম, এবার চলুন মুজতাহিদ/ইমামগন এ ব্যপারে কি ফতোয়া বলেছেন।

১। ইমাম আবু হানিফাঃ ইমাম আবু হানিফার মতে গর্ব বা অহংকার না করে কেউ যদি টাখনুর নিচে কাপড় পরিধান করে তাহুলে সেটা হারাম হবে না। তার ফতোয়ার কিতাব আল-হিদায়া (৫/৩৩৩) উল্লেখ আছেঃ

“Abu Haneefah (may Allaah be pleased with him) wore an expansive rida’ and let it drag on the ground. It was said to him: Are we not forbidden to do this? He said: That is for those who show off and we are not among them”

২। ইমাম মালিকিঃ টাখনুর নিচে প্যন্ট পরা সংক্রান্ত ফতোয়ার ব্যপারে ইমাম মালিকি আলেমদের মাঝে মতভেদ আছে। ইমাম মালিকির মাহযাবের কিছু আলেমের মতে টাখনুর নিচে প্যন্ট পরাই হারাম।

কিছু আলেম আলেমদের মতে গর্ব বা অহংকার না করে কেউ যদি টাখনুর নিচে কাপড় পরিধান করে তাহুলে সেটা মাকরুহ হবে, হারাম হবে না।

৩। ইমাম শাফিঃ ইমাম শাফির মতে গর্ব বা অহংকার না থাকলে টাখনুর নিচে প্যন্ট পড়লে কোন সমস্যা নেই।

৪। ইমাম হাম্বলিঃ ইমাম হাম্বলির মতে গর্ব বা অহংকার না থাকলে টাখনুর নিচে প্যন্ট পড়লে কোন সমস্যা নেই। ( in al-Iqnaa’ 1/139)

৫।Ibn Qudaamahঃ ইবনে কাদামাহ এর মতে গর্ব বা অহংকার না থাকলে টাখনুর নিচে প্যন্ট পরা মাকরুহ।

৬। Ibn Taymiyahঃ ইবনে তাইমিয়ার মতে গর্ব বা অহংকার না থাকলে টাখনুর নিচে প্যন্ট পড়লে কোন হারাম হবে না।

৭। Shaykh Ibn Baaz, Shaykh Ibn ‘Uthaymeen, Shaykh Ibn Jibreen, Shaykh Saalih al-Fawzaanঃ শায়খ ইবনে বায, ইবনে উথাইমিন, ইবনে জিবরিন সালেহ আল- ফাওযান প্রমুখ এর মতে টাখনুর নিচে প্যন্ট পরাই হারাম।

উপরোক্ত আলেমদের বক্তব্য বা ফতোয়া আপনি পাবেন islamqa.com এই ওয়েবসাইটটি পরিচালনায় আছেন সৈদি আরবের বিশিষ্ট আলেম সালেহ আল মুনাজ্জিদ। পুরো আর্টিক্যলটি পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ

Islam Q&A. link: http://islamqa.info/en/ref/102260

৮। Imam Nawawi ও Ibn Hajarঃ Imam Nawawi’s, Ibn Qudama’s, and Ibn Hajar’s commentaries on the various hadiths on this chapter. It will be seen in the light of their views that there is no strong basis to argue that it is absolutely prohibited to wear garments below the ankles.

Ref: Click This Link

৯। Fatawa Darul Uloomঃ Fatawa Darul Uloom (Vol.4 Pg. 127) states that it is Makrooh to wear the trousers below the ankles and the act deprives one of the rewards of Salah. It is also necessary to wear the garments above the ankles out of Salah because the Ahadeeth have sound warnings against this. And Allah knows best what is most correct.

Ref: Click This Link

এ বিষয়ে আরো জানতে নিচের লিংকে ঢু মারতে পারেনঃ

http://www.sunnah.org/ibadaat/garments.htm

http://en.islamtoday.net/artshow-398-3404.htm

http://islamqa.info/en/ref/102260

http://spa.qibla.com/issue_view.asp?HD=3&ID=2163&CATE=377

http://spa.qibla.com/issue_view.asp?HD=1&ID=64&CATE=90

http://spa.qibla.com/issue_view.asp?HD=3&ID=3737&CATE=377

সুতরাং উপোরোক্ত আলোচনা থেকে এটা সুপষ্ট যে, অহংকার করে টাখনুর নিচে প্যন্ট বা পায়জামা পড়া হারাম। কিন্তু অহংকার ছাড়া টাখনুর নিচে প্যন্ট বা পায়জামা পড়া-এ ব্যপারে ইমাম/মুজতাহিদগন দের মাঝে মতভেদ আছে। কেউ বলেছেন, কোন হারাম হবে না, কেউ বলেছেন মাকরুহ হবে এবং কেই বলেছেন হারাম হবে। তবে চার মাহযাবের সবাই বলেছেন যে এটা হারাম হবে না।

আল্লাহপাকই সবচেয়ে বেশী ভাল জানেন।

তারিক বিন যায়িদ
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

×