ইসলামে ইলমে দ্বীন অন্বেষণের যথেষ্ট গুরুত্ব রয়েছে। তাই বিভিন্ন ভাবে ইলম অন্বেষণের প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে।
ইলমের যেমন কোন শেষ নেই; তেমনি তা শিক্ষা করার জন্য কোন সময়ও নির্দিষ্ট নেই। শৈশব থেকে আমরণ ইলম অর্জন করে যেতে হবে। এটাই ইলমের দাবী।
তবে ‘দোলনা থেকে কবর পর্যন্ত ইলম অন্বেষণ কর’ কথাটি একটি প্রবাদ ও হিতোপদেশ মাত্র; রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস নয়। যদিও অনেকের নিকট তা হাদীস হিসেবেই প্রসিদ্ধ।
শায়খ আব্দুল ফাত্তাহ আবু ওদ্দাহ (রহঃ) এ সম্পর্কে বলেনঃ
এটি হাদীসে নববী নয়; বরং একটি প্রবাদ বাক্য মাত্র। এটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্বন্ধিত করা মোটেও বৈধ হবে না। (যেমন কেউ কেউ করে থাকে।) কেননা, তাঁর প্রতি শুধু সেটিকেই সম্বন্ধিত করা যাবে যা তিনি বলেছেন, করেছেন অথবা সমর্থন জানিয়েছেন।
“যে কোন কথা ভার মনে হলেই তাকে হাদীসে রাসূল বলা জায়েয হবে না; যদিও কথাটি সঠিক হউক না কেন। কেননা এতে কোন সন্দেহ নেই যে, সকল হাদীসে নববীই হক তথা সত্য; কিন্তু দুনিয়ার সকল সঠিক কথাই হাদীসে নববী নয়। বিসয়টি ভালোভাবে বোঝা উচিত।” – কিমাতুয যামান ইনদাল উলামা (টীকা ৩০)”
তথ্যসুত্রঃ প্রচলিত ভুল
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




