কে তুমি এলে নিঃশব্দ চরণে আমার আঙিনায়
অগ্নিক্ষরা গ্রীষ্মের আতংক-পান্ডুর বিবর্ণতা মুছে,
বর্ষার বিষণ্ণ বিধুর নিঃসঙ্গতা পায়ে দলে,
কে তুমি এলে আমার ক্ষুদ্র প্রাণে?
আমি শরত “হে প্রকৃতিতমা” !
আমি এসেছি তোমার মুখে প্রসন্ন হাসি ঢেলে দেবো বলে
সাজবে তুমি স্বর্ণ বরণ মোহন কান্তি রূপে
আমার স্নিগ্ধ পরশে বারবার তুমি
মৃদুলয়ে আন্দলিত হবে
উপহার দেবো তোমায় পূর্ণ কৌমুদী ভরা পুলকিত যামিনী
“হে নিসর্গতমা”
আমার আগমনে লাজুক তোমার তনু বাটে রৌদ্র ঝিলিক
কেশ সাজাবো বলে কাশ ফুলে
আমি এসেছি
অনুমতি পেলে ভাসবো শ্বেত শুচি অভ্রে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



