somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদ সপিং ও আমার দেখা একটি ঘটনা

১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার একটা অভ্যাস আছে কিছু কিনি না কিনি সময় ও সুযোগ পেলেই মার্কেটে ঢু মারা। তো ঈদ আসলে তো আর কথায় নেই ত্রিশ রোযায় অন্তত পক্ষে ঊনত্রিশ দিন আমার মার্কেটে যেতেই হবেই হবে।
সময় নস্টের পরোয়া করিনা।বাসায় ফিরেই একটু রেস্ট নিয়েই সোজা মার্কেটে দৌড়। তো সেদিন বিকেলে প্ল্যান করলাম আজ বনানী-১১ এ যত বুটিক সপ আছে সব চষে ফেলতে হবে। দেখতে হবেনা কে কি বানালো কি ডিজাইন করলো ডিজাইনাররা!

তো নগর দোলা, কে ক্রাফ্ট, দেশাল এসব ঘুরে ঘুরে কোনোকিছু না কিনে টাইম পাস করতে লাগলাম ইফতারের জন্য। ঢুকলাম গিয়ে অন্যমেলা বুটিকসপে। সালো্য়ার কামিজ দেখছিলাম আর আমার পাশেই সালো্য়ার কামিজ দেখছিলেন এক দম্পতি সাথে মহিলার ছোটো বোন।ছোটোবোন বেশ মোটা সোটা , বড় বোন তার ৪ গুন মোটা।বেশ কিছুক্ষন দেখে শুনে ট্রায়াল দিয়ে দুবোন বেশ মনোক্ষুন্ন হয়ে ফিরে আসলেন। মহিলা কে তার হাসব্যান্ড শুধালেন, কি হল, পছন্দ হল কিছু??
মহিলা ছোটোবোনকে দেখিয়ে বল্লেন এই একটাই শুধু ওর গায়ে ফিট হয়েছে। হাসব্যন্ড জোরে শোরেই জিগ্গাসা করলেন আর তোমার হলনা?মহিলার গলাও বলতে গেলে মাশাল্লা মাইক লাগবেনা।
মহিলাও জোরেশোরেই বললেন যে কটা জামা ট্রায়াল দিলাম তার একটাও আমার গায়ে আটেনা।
হাসব্যন্ড অমনি ক্ষেপে উঠে দোকানী ছেলেটাকে বললেন কি দোকান দিছেন হ্যা যে সব রকম সাইজ মানুষ পায়না? ভদ্রলোক মহা খাপ্পা হয়ে উঠলেন দোকানী ছেলেটার উপর।পারেন তো এই মারেন কি সেই মারেন, কেনো তারা মোটা মানুষদের জামাও বানাইনি এই অপরাধে।
দোকানী ছেলেটা আমতা আমতা করে বল্লো আসলে স্যার আমরা রেডিমেড জামা তো ৪৪/৪৬ এর উপরে তেমন একটা বানাইনা,৪৪/৪৬ মাপের যে কটা ছিলো শেষ হয়ে গ্যাছে।
মহিলা তখন তাড়াহুড়া করে হাসব্যন্ড কে থামাতে গলার স্বর সপ্তমে চড়িয়ে বলতে লাগলো, থামো থামো আসলে তুমি ভাবতেছো আমি জামা না পাওয়াই মন খারাপ করছি ? আসলে ঠিক যে কটা জামা আমার চক্ষে লাগছে তার একটাও আমার গায়ে আটেনা।
মহিলার উচ্চস্বরে কারণ দর্শানো দেখে ও উনার হাসব্যান্ডের মারমুখী চেহারা দেখে আশেপাশের সব মানুষজন মুখ টিপে হাসাহাসি করতে লাগলো। শেষমেষ হাসব্যান্ড একটু শান্ত হয়ে আবারো দোকানীকে জিগ্গাসা করলেন অল্টার করেও কি এইসব জামার সাইজ বাড়ানো যায়না?
দোকানী অপারগতা জানাতে উনি রেগে মেগে দোকান থেকে বেরিয়ে গেলেন।
এক ঠোটকাটা ভদ্রলোক এতো সব পযর্বেক্ষন করছিলেন উনি বলে ফেল্লেন, বেচারা হাসব্যান্ড, উনি কেনো যে কাপড়ের সাইজ অল্টারের ভাবনা বাদ দিয়ে বৌ্য়ের সাইজ অল্টারের কথা ভাবছেন না?
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫২
২৩টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১



ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×