somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপরবাস্তব-৪ এর জন্য ব্লগারদের লেখা মনোনয়নের আহবান

১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামহোয়্যারইন ব্লগ। আমাদের ব্লগ! অনেকের কাছেই নিত্যদিনের এক দিনপন্জী। আমরা এখানে লিখে যাই আমাদের অনেক অনেক অনুভূতি, অনেক না বলা কথা। যা কাউকে কখনও বলা হয়নি তাও যেন এই প্রিয় বন্ধুটিকে বলে যাওয়া যায় অপকটে। প্রতিদিন কবিতা, গান, গল্প, কথায় লেখনীতে ফুটিয়ে তুলি আমরা সেসব!! কার কাছে কোন লেখা কতটুকু ভাললাগার, কি তার মূল্য সেসব জানা নেই আমার। তবে লেখক তার হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়েই যে এক একটি লেখার জন্ম দেয় তা বলে দেবার আর অপেক্ষা রাখেনা।

পরাবাস্তব এই জগতের প্রতিটি মানুষ শুধুমাত্র লেখনী দিয়েই একে অন্যের সাথে প্রতিনিয়ত গেঁথে চলি এক বিনিসুতোর মালা। এ যেন এই রুঢ়, কঠোর বাস্তবতার অপরপিঠের আরেক জগৎ, আরেক অস্তিত্বের প্রাপ্তি!

এই ব্লগে প্রকাশিত ব্লগারদের লেখাগুলো নিয়ে বিগত তিন বছরে প্রকাশিত হয়েছে তিন তিনটি বই; অপরবাস্তব ১, ২ ও ৩। "অপরবাস্তব" শব্দটির মাঝে কোথায় যেন এক মায়াময় রহস্যময়তা ছড়িয়ে আছে! তবে সামহোয়্যারইন ব্লগের যে কোনো ব্লগারের হৃদয়েই "অপরবাস্তব" শব্দটি যেই চেতনাচিত্রটির জন্ম দেয় তা নিঃসন্দেহে চোখ বুজে বলে দেওয়া যায়, সুন্দর মলাটে জড়ানো ঝকঝকে তকতকে একটি বই। যার প্রতিটি পাতার ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে একএকজন ব্লগারের অস্তিত্ব।

গতবছর বইটি হাতে নিয়ে এক পরম ভালোলাগায় ভরে উঠেছিলো মন। অবাক হয়ে দেখেছিলাম ছাপার হরফে লেখা এই অপরবাস্তবের মানুষগুলোর নাম হাতের মুঠোর ভেতরে! বছর ঘুরে আবারও আসছে একটি নতুন বছর। আর দুমাস পরেই ভোরের নতুন আলোর সাথে সাথে সূচনা হবে আরো একটি নতুন বছরের। পিছে পড়ে থাকবে ফেলে আসা দিনগুলো, জমে থাকা মান অভিমান, ভালোবাসা আর ব্যাথাভরা কোনো গান।

এবারও জানুয়ারি ২০০৯ থেকে ডিসেম্বর ২০০৯ সময়কালের মধ্যে সামহোয়্যারইন ব্লগে প্রকাশিত লেখাগুলো থেকে নির্বাচিত কিছু লেখা ঠাই পেতে যাচ্ছে অপরবাস্তব-৪ এর পাতায়। কবিতা, প্রবন্ধ আর গল্প নিয়ে প্রকাশিত অপরবাস্তবের ১, ২ ও ৩ পর্বগুলোর পরে এবারের অপরবাস্তব-৪ এর জন্য স্মৃতিকথা বা গল্পধর্মী স্মৃতিকথাগুলোকেই প্রাধfন্য দেওয়া হবে।

আমার সকল প্রিয় ভাইয়া আর আপুনিদের কাছে থেকে যার যার প্রিয় লেখাগুলোর নাম, লিন্ক ও সেসব নিয়ে পরবর্তী অপরবাস্তব-৪ রচনায় সাহায্য চাই!! লেখাগুলো হতে হবে নিজের ব্যক্তিগত রোজনামচা যা গল্পের বুনোটে, নাটকীয়তা বা অভিনব ও আকর্ষণীয় কোনো উপাদানের আয়োজনে টইটুম্বুর। লেখা মনোনয়ন দেয়া যাবে ৩০ শে ডিসেম্বর পর্যন্ত। নিজের লেখা, অন্যের লেখা যত খুশী তত মনোনীত করা যাবে। আমাদের সকলের মিলিত প্রচেষ্টায়, সকলের ভালোবাসায় নির্বাচিত ভালোলাগার লেখাগুলো নিয়ে প্রকাশিত হোক অপরবাস্তব-৪ !!!

সবার জন্য শুভকামনা!!!

সবার লিন্ক গুলো জড়ো করে দূরন্ত স্বপ্নচারী ভাইয়া যে পোস্টটা লিখেছেন সেটা নিচে দেওয়া হলো।
Click This Link
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০০৯ ভোর ৬:৫৬
৩৩৪টি মন্তব্য ১৮৯টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×