এক সময় ঢাকায় রাস্তায় ভালোবাসা কিনিতে পাওয়া যাইতো, সন্ধ্যার পরে বেরোলেই "আপা, বেলী ফুলের মালা, মাত্র ১০টাকা" বলিয়া অলিতে গলিতে তাহারা ভালোবাসা বেচিঁয়া ফিরিতো, কেউ সেই ভালোবাসা কিনিয়া জড়াইয়া দিতো প্রেয়সীর খোপাঁয়, কেউবা গলায় পরাইয়া ভালোবাসায় বাধিঁয়া ফেলিতো, আবার কেউবা সেই ভালোবাসার সুঘ্রাণ হাতে জড়াইয়া বাড়ি ফিরিতো। কেউবা শহরের ল্যাম্পপোস্টের নিয়ন আলোতে দাড়াঁইয়া সাদা ভালোবাসার দামাদামি করিতো, "শুনো, যদি কম রাখো তবে ৬টা নিব, ৫০ টাকায় দিবা?" এই দর কষাকষিতেও কোন প্রিয়তমার জন্য ভালোবাসার দর্শন মিলিতো।
আজ, শহরের অলিতে গলিতে সেই ভালোবাসার দেখা মিলে না। কিজানি, শহরের চাকচিক্য আর বড় বড় অট্টালিকার ভিড়ে সেই ভালোবাসাগুলো হয়তো বা মরিয়া গিয়াছে!!

ছবি: গুগল
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০২২ দুপুর ১২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



