১।
রোযাদারকে ইফতার করালে রোযার সমান সওয়াব
عن زَيدِ بنِ خالدٍ الجُهَنيِّ قَالَ:
- قَالَ رَسُولُ الله صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ: “مَنْ فَطَّرَ صَائِماً كَانَ لَهُ مِثلَ أَجرِهِ غَيرَ أَنَّهُ لا يَنقُصُ من أَجرِ الصَّائِمِ شيئاً”.
رواه الترمذي: 3/171 رقم: 807، قَالَ أَبُو عِيسَى: هَذَا حديثٌ حسنٌ صحيحٌ.
যায়েদ ইবনে খালেদ আলজুহানী রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“যে ব্যক্তি রোযাদারকে ইফতার করাবে সে রোযাদারের সমান সওয়াব পাবে এবং রোযাদারের সওয়াবও কোন ক্ষেত্রে কম হবে না।”
[তিরমিযী: ৩/১৭১, নং- ৮০৭, আবূ ঈসা বলেন হাদীসটি হাসান সহীহ্।]
২।
হযরত আবু হুরায়রা (রাঃ) অথবা আবু সাঈদ খুদরী (রাঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেছেন- অবশ্যই আল্লাহ তাআলা রমযান মাসের প্রত্যেক দিবস ও রাত্রিতে অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এবং প্রত্যেক মুমিন বান্দার একটি করে দুআ কবুল করেন।
-মুসনাদে আহমদ হাদীস ৭৪৫০, মুসনাদে বাযযার, হাদীস-৯৬২
৩।
"হে ঈমানদাগণ! তোমাদের ওপর রোযা ফরয
করে দেয়া হয়েছে যেমন তোমাদের
পূর্ববর্তী নবীদের অনুসারীদের ওপর ফরয
করা হয়েছিল ৷ এ থেকে আশা করা যায়, তোমাদের
মধ্যে তাকওয়ার গুণাবলী সৃষ্টি হয়ে যাবে৷"
সূরা বাকারা- ১৮৩
৪।
আবু হুরাইরাহ (রা.) বলেন,
আল্লাহ্র রসূল [ﷺ] বলেছেন,
“যখন রামাদ্বান মাস আগমন করে, তখন আসমানের দরজাসমূহ খোলা হয়, জাহান্নামের দরজাসমূহ বদ্ধ করা হয় এবং শয়তানগুলো শৃংখলাবদ্ধ হয়।”
সহীহ আল-বুখারী, হাদীস ১৮০০
৫।
হযরত আবু উমামা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করে বললাম, ইয়া রাসূলুল্লাহ! আমাকে এমন একটি আমল বলে দিন, যার দ্বারা আমি জান্নাতে প্রবেশ করতে পারব। তিনি বলেন, তুমি রোযা রাখ, কেননা এর সমতুল্য কিছু নেই। আমি পুনরায় তার নিকট এসে একই কথা বললাম। তিনি বললেন, তুমি রোযা রাখ।
-মুসনাদে আহমদ, হাদীস : ২২১৪৯; সহীহ ইবনে খুযাইমা, হাদীস : ১৮৯৩; সহীহ ইবনে হিববান, হাদীস : ৩৪২৬; সুনানে নাসায়ী, হাদীস : ২৫৩০
৬।
রামাদান সিয়াম সাধনার মাস। (সূরা বাক্বারাঃ ১৮৩)
- রামাদান কুরআন নাজিলের মাস। (সূরা বাক্বারাঃ ১৮৫ ও সূরা ক্বদরঃ ০৯)
- রামাদানে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। (সহীহ বুখারী ও মুসলিম)
- রামাদানে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। (সহীহ বুখারী ও মুসলিম)
- রামাদানে শৃঙ্খলাবদ্ধ করা হয় শয়তানদের। (সহীহ বুখারী ও মুসলিম)
- রামাদানে রয়েছে “লাইলাতুল ক্বদর”; যা হাজার মাস অপেক্ষা উত্তম (সূরা ক্বদরঃ ০৩)
- রামাদান দোয়া কবুলের মাস। (মুসনাদে আহমদ; সহীহ সনদ)
- রামাদান মাগফিরাতের মাস। (সহীহ বুখারী ও মুসলিম)
- রামাদান জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস। (সহীহ বুখারী ও মুসলিম)
- রামাদান জান্নাত লাভের মাস। (সহীহ বুখারী ও মুসলিম)
- রামাদানে ভাল কাজের প্রতিদান বহুগুণে বৃদ্ধি করে দেওয়া হয়। (সহীহ বুখারী)
- রামাদান তাকওয়া অর্জনের মাস। (সূরা বাক্বারাঃ ১৮৩
সূত্রঃ নেট
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে রোজা রাখার এবং নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


