![]()
-এমন করে চোখ নামিয়ে রেখেছ কেন অধরা?
-ভয় হয়
-কিসের ভয়?
-যদি নিজেকে হারিয়ে ফেলি?
-হারালে সমস্যা কি?
-কাঁদতে কাঁদতে আমি ভীষণ ক্লান্ত। আর কাঁদতে চাইনা বলে।
-যদি আমি তোমার হাতটি ধরতে চাই সারা জীবনের জন্য?
-পরীক্ষা করছ? না মিছেমিছি বলছ? না কাঁদাতে চাইছ? না করুনা করছ?
-কোনটাই না? সত্যি করেই ধরতে চাই, চোখের জল মুছে দিতে চাই সারা জীবনের জন্য।
-তোমাকে চাওয়ার দুঃসাহস আমি করিনা।
-কেন? আমি কি দুর্লভ কিছু?
-জানিনা। তবে এটুকু জানি তোমার মনটা ভীষণ ভালো।
-এবার কি চোখ মেলে তাকানো যায় আমার দিকে? আমার চোখে কি চোখ রাখা যায়?
- আমি তোমার যোগ্য নই। তুমি অনেক ভালো মেয়ে পাবে আমার চেয়ে।
- কে যোগ্য আর কে অযোগ্য এই বিচার কি তুমি করবে অধরা?
- বিচার করার এত ক্ষমতা আমার নেই।
-তাহলে? যোগ্য অযোগ্যর কথা আসছে কেন?
- চুপ কেন? কথা বলবে না? পণ করেছ যে কথা বলবে না? নাকি লজ্জা পাচ্ছ?
-ইস! কি হচ্ছে কি এসব স্বপ্নিল?
-বাহ! মুচকি আবার হাসলে। ভালো লাগল। আর লজ্জা পেতে হবেনা। রক্তিম আভার মত তোমার গাল দুটি লাল হয়ে গেছে লজ্জায়। সেটা দেখতে কিন্তু বেশ লাগছে আমার কাছে। একি মুখ ঢাকলে কেন? আচ্ছা আর বলব না কিছু। এই যাচ্ছি চলে।
- স্বপ্নিল ! যেয়োনা চলে।
- আমার উত্তর কিন্তু পেলাম না অধরা?
-আমি যদি হ্যাঁ বলি কি বলবে?
- সময়ই তা বলে দিবে। সময় হলেই জানতে পারবে। এখনো সেই সময় আসেনি।
- আচ্ছা বাদ দাও। যেমন বন্ধু আছি তেমনি থাকি আমরা। সময়ের উপর সবকিছু ছেড়ে দিলাম।
- অধরা?
-হুম! কিছু বলবে?
- অপেক্ষা করো
- হুম করব
- আমি ধন্য হবো।
- তোমায় পেলে আমিও ধন্য হবো।
- বিদায় অধরা, ভালো থেকো
- ভালো থেকো স্বপ্নিল।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



