যেই কারনে গাড়িচালক আলী আজম পিলখানায় গাড়ি ঢুকিয়ে দেন
১৬ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কাল বিড়াল ধরা পড়ার পর থেকেই এই ইকুয়েশানটা মেলাতে পারছিলামনা, কেন আলী আজম গাড়ি পিলখানায় ঢুকিয়ে দেন। অবশেষে একটা উত্তর পেলাম।
এই তথ্য আমার এক বন্ধুর (একজন বিশ্বস্ত এবং সৎ মানুষ) কাছ থেকে পেয়েছি যিনি একই গ্রামের বাসিন্দা হওয়াতে রেলমন্ত্রীর এপিএস ওমর ফারুককে ব্যক্তিগতভাবে অনেকদিন থেকেই চিনেন। ওমর ফারুক এবং মাইক্রোবাসের চালক আলী আজম দুই বন্ধু। কিন্তু সুরঞ্জিত সেনগুপ্ত মন্ত্রী হবার পর থেকে মাত্র কয়েক মাসেই ওমর ফারুক আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছেন। আমার বন্ধুর তথ্য অনুযায়ী সম্প্রতি ফারুক প্রায় ২৫ লাখ টাকা দামের গাড়ী কিনেছেন, আরও কিনেছেন দামী এপার্টমেন্ট। ফারুকের কোটি কোটি টাকার দুর্নীতি তার বন্ধু ড্রাইভার খুব কাছ থেকে দেখেছেন, কিন্তু নিজে তার কোন ভাগই পাননি। এটা নিয়ে তার মধ্যে অনেক ক্ষোভ এবং ঈর্ষা ছিল। তাই আজম ইচ্ছে করেই সুযোগ বুঝে ঈর্ষার বশবর্তী হয়ে এদেরকে ধরিয়ে দেন।
আমার কাছে এই ব্যাখ্যাটা খুবই গ্রহনযোগ্য মনে হচ্ছে। তবে এটার একটা অল্টারনেটিভ দাঁড় করানো যেতে পারে যেটা শুধু আমার নিজস্ব চিন্তা। সেটা হচ্ছে আলী আজম ঈর্ষা নয় বরং সততার ভিত্তিতে এই কাজটি করেন।
আল্লাহই জানেন আলী আজম কোথায় এবং কেমন আছেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন