প্রভাতের কথা না হয় বাদই দিলাম। সকালটাই ঠিকমত দেখি না কতদিন মনে নাই। তবে বাসা থেকে যেই দূরে থাকা শুরু করেছি তখন থেকে সকালে ঘুম থেকে উঠা প্রায় বন্ধ হয়েছে।। এখন আমাদের সকাল দুই ধরনের । একটা হল অন ডে সকাল আরেকটা হল অফ ডে সকাল। অন ডে সকালটা মোটামুটি ৭;৪৫ থেকে শুরু হয় সকাল আটটায় কিংবা নয়টায় ক্লাশ করার নিমিত্তে। আর অফ ডে সকাল দশটা থেকে শুরু হয়ে দুপুরের আগ পর্যন্ত থাকে।শুধুমাত্র কোন কারনে বাসায় গেলে এর বিচ্যুতি ঘটতে পারে।
যাই হোক আজকের অফ ডে সকালটা শুরু হয়ে ছিল ওন ডের আবহাওয়া নিয়ে। মানে আর্টিফিশিয়াল(প্রাক্টিক্যাল) এন্ড আনফিশিয়াল অন ডে। নিজস্ব তাড়নায় এটা আমার জন্য কিছুটা এবনরমালিক। ডিপার্টমেন্টের রেড এলার্টে সকাল আটটার আগেই এগ্রোনোমিক ফিল্ডে গিয়ে হাজির হতে হয়েছিল, শরীরে মাত্র চারঘণ্টা ঘুমের যন্ত্রণা নিয়ে। যাহাই হোক শেষ পর্যন্ত Mungbean Seed sowing করে এই আন অফিশিয়াল ঝামেলা সেরে ফেলেছি।।
যাই হোক কর্মস্থল থেকে শ্রান্ত হয়ে যখন রুমে ফিরলাম সূর্যরশ্মির সুইচটা মাত্র অফ হতে শুরু করেছে। আকাশের মেঘগুলো মিত্রশক্তি নিয়ে সংগঠিত হচ্ছে নিজেদের গৃহযুদ্ধের প্রস্তুতি শুরু করেছে। বিজলী শিকারের নেশায় উন্মত্ত হয়ে থেকে থেকে হুংকার দিচ্ছে। রাত্রি নেমে এসেছে মহাকাশে। আর এই রাতের অন্ধকারে মেঘরাজি নিজেদের মধ্যে সন্ধি করে ভূধরায় তাহাদের শক্তি প্রদর্শনী শুরু করে দিয়েছে। কিন্তু মনুষ্য সমাজ বড়ই আজিব চিজ, বিচিত্রতায় ভরা। তাই মেঘমালার সাধ্য হয় না একাধারে সবার ক্ষতি করার।। কারো কারো কাছে ইহা অত্যন্ত আনন্দঘন ক্ষণ, অনুভূতিশীলতায় অবগাহন করার উপলক্ষ। অতিমাত্রিকতা কদাচিতই নেগেটিভ ইমপ্যাক্ট করতে পারে, তাই শুধু মাত্র স্পেসিফিক সময়ে-স্পেসেফিক স্থানে।।
যাইহোক আনন্দধারা উপভগ করার অভিপ্রায়ে। অবিরাম গতিতে বোমাবর্ষন হচ্ছে মেঘের দেশ থেকে। কারো কোন ভ্রুক্ষেপ নেই।যুবকেরা নিবিষ্ট মনে ফুটবল খেলিতেছে।।
আবার কেউবা ছাতা হাতে মোকাবেলা করতেছে,কেউ আবার ছাতা নিয়ে উপভোগ করছে। আমি দু হাত দিয়ে বোমা গুলো ধরার চেষ্টা করছি,হাতের আঘাতে তার তীব্রতা মিলিয়ে যাচ্ছে। তা দেখে মেঘকর্মীরা তীব্র নালিশ জানাচ্ছে মেঘপতিদের কাছে। সবিশেষ উপায়ান্তর না দেখে মেঘপতিরা যুদ্ধবিরতি দিল অনির্দিষ্ট সময়ের জন্য। জরুরি সভা বসেছে মেঘাস্থানে নতুন রণকৌশলের আশায়......!!!
যুদ্ধবিরতি অবসানের অপেক্ষায় রইলাম.।.।.।.।.।.।.।.।।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




