তবু আমি হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকতে ভয় পাই
স্নায়ু দুর্বল হয়ে__
স্থবির করে দেয় আমাকে
রক্তদানের কথা শুনে শিউরে উঠে শরীর!
অন্ধকারের আকস্মিকতায় থমকে উঠি
নিজের বিমূর্ত ছায়া দেখেও টাশকি খাই!।
ভীতুতায়ও লজ্জাহীনতা-
অনুভূতিহীন,
শঠতা প্রকাশ করতে পারি না প্রকারন্তরে।
তাই নিজেকে কাপুরুষ ভাবতেও বাধে না।
অস্বস্তি নিয়ে,
অস্বস্তিকে সঙ্গী করে
___ আছি!
যুদ্ধ করতে পারি না,
বরং উপচে পড়ে অনাহুত প্রতিধ্বনি
জেঁকে বসে প্রবলতর রূপে !!
তবু যুঝতেও কালক্ষেপণ করি না আর
স্কিপ করে যাই অনায়াসে।
যেন পালিয়ে বাঁচি,
সমস্ত ঝঞ্ঝাট থেকে,
তবু নির্ঝঞ্ঝাট হওয়া হয় না আমার।
আমি ছাড়া সকলেই লড়াই করে
অস্তিত্বের জন্য_
টিকে থাকার জন্য
এবং বাঁচার জন্যও।
নিজেকে কাপুরুষ ভাবতেও তাই দ্বিধাবোধ হয় না আমার!!
ভাবাবেগ গ্রাস করে অগোচরে-
ফিসান বিক্রিয়ার মত
বাড়তে থাকে
ছেয়ে যায়
আর দূর্বলতর হতে থাকে নিউরনের কর্মকাণ্ড।
চিন্তাচ্ছন্নতা ছলকিয়ে ছলকিয়ে তন্দ্রা আসে
ক্রমশ খেই হারিয়ে ফেলি__
নিরুপায় হয়ে,
কপালে চটেপাঘাত করি
ধিক্কার দেই নিজেকে
তুই এত দুর্বল কেন??
কাপুরুষ আমি__
কাপুরুষতা নিয়ে অস্বস্তি আসে না!
তবু বিজিত হতে ভয় পাই
মূর্খ আমি__
পরাজয় সম্পর্কে কোন ধারনাই নেই আমার।
অনাহুত আমি-অর্বাচীন সত্তা
প্রতিবাদ করতে পারি না
বরং নির্দ্বিধায় ধারণ হীনতা,
অনাহুত আমি,
দূর্বল আমি,
মুর্খ আমি,
আমি কাপুরুষ,
সামান্য প্রতিবাদ ক্ষমতাও নেই আমার।।
সম্ভবত ইদের আগে এটাই শেষ পোষ্ট।।মানের দিক থেকে ইহার বিচার করা অর্থহীন। আজ রাতে গ্রামের বাড়ি চলে যাচ্ছি। মডেম না থাকার কারনে হয়ত অনলাইনে থাকা হবে না।আবার ব্যাবস্থা হয়েও যেতে পারে। সবাই ইদের শুভেচ্ছা রইল।ভাল থাকবেন>> পারিপার্শ্বিকতাও ভাল রাখবেন।।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৭ রাত ১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




