আজ অনেকদিন পর সেফ হইলাম। রমজানের প্রথম দিকে বিনোদনমূলক তারাবীর নামাজ পইড়া ব্যন হইছিলাম। আমার বাক স্বাধীনতা স্তব্দ করে দেয়ার প্রতিবাদে অন্যের কাছ থেকে ধার করে নিচের কথাগুলো বলতে মন চাইল.....
তৈলাক্ত বাঁশ ও পরিশ্রমী বানরের গল্পটি আর সমাপ্তি পায় না । আমরা ক্রমাগত উঠতে থাকি , উঠতে উঠতে পিছলে যাই । আমাদের জন্মক্ষন , আমাদের ধর্ম কোন কিছু বেছে নেয়ার অধিকার নেই । সার্টিফিকেটে জন্মতারিখ বসাচ্ছেন মূর্খ স্কুল শিক্ষক , কোথায় শ্রম দেব সেই সিদ্ধান্ত নেয় মামা-কাকার দল , কাকে বিয়ে করব কি করব না , সিদ্ধান্ত দিচ্ছেন রাশভারি অভিভাবক । আমাদের ভাবনার দায় নিয়েছে কর্পোরেটরা , তারা বলে দিচ্ছেন কোন পন্য আমাদের প্রয়োজন , কোনটা দরকারী নয় । রাষ্ট্র বলছে ভাতের বদলে আলু খেতে , কর্তৃপক্ষ বলছে চুপ থাকতে । আমাদের কন্ঠ চেপে ধরেছে সুশীলতার খসখসে মোড়ক । আমরা ভাবতে শিখছি না , ভাবার ভান করছি ক্রমাগত । বুকের মাঝে জন্ম নেয়া প্রশ্নগুলো গিলে ফেলছি গলার কাছেই । আমাদের সম্পাদকরা নতজানু হন জাতীয় মসজিদে , পান খাওয়া দাত বের করে কেউ একজন বলে দিচ্ছেন আমরা কী ভাবব , আর কী ভাবব না । আমাদের চিন্তার জালে তাই মাকড়সারা মৃত , আমাদের নিউজপ্রিন্ট তাই সুশীল টয়লেট পেপার , আমাদের দূরদর্শনের পর্দা মূর্খ মালিকের গায়িকা স্ত্রীর রঙঢং । আশ্রয় ছিল অন্তর্জাল । হায় , সেখানেও মুখের উপরে ক্রমাগত স্কচটেপ চেপে ধরছেন সুশীলের ঠিকাদাররা । লিখতে চেয়েছিলাম অনেক কিছুই , কিন্তু কানের কাছে ক্রমাগত হাউস দ্যাট চিৎকার করে যাচ্ছে মূর্খ ইতররা । কেউ দরজায় আগল দিয়েছেন , কেউ ঘুম ভেঙ্গেই আমার সাজানো লেখাকে পাঠাচ্ছেন কারাগারে । এখনই উপযুক্ত সময় কিছু একটা করার । এখনই তৈরী করতে হবে নিজের বাকভূম । গলা ছেড়ে বলার মতো একটা মঞ্চ চাই , বুক ভরে টেনে নেয়ার জন্য চাই একটু বিশুদ্ধ বাতাস ।
উপরের লেখাটি একটি ব্লগের থিম...খুবই পছন্দ হইছিল কথাগুলো।
কিন্তু বাস্তবতা ভিন্ন........কথায় কথায় গলা চেপে ধরাটাই যেন বাহাদুরী। চটকদার বিজ্ঞাপনের আড়ালে সবার আখেঁর গোছানোর প্রানান্তকর চেষ্টা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


