১
ভালবাসা এমনই এক বাজে অসুখ,
শত কষ্টের মাঝেও খুঁজে পায় সুখ।
২
সুখ চিরকালই এমনটাই ক্ষণস্থায়ী আর ভঙ্গুর,
বুকের মাঝে ঠাঁই পেলেই শুরু করে ভাঙ্গচুর।
৩
বুক এমনই এক অলৌকিক খাঁচা,
ভালবাসা কদিন পরেই বলে- বাঁচা!
৪
আর বাঁচার অপর নামইতো জীবন,
ভালবেসে মৃত্যুকেই করে আলিঙ্গন।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




