গলির সেই মেয়েটি
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গলির সেই মেয়েটি
আমার তখন কলেজ শুরু,
তোমার সবে টেন,
আমি তখন উত্তম কুমার,
তুমি সুচিত্রা সেন।
আমার বাসা তোমার বাসা,
মাঝে সরু গলি,
বেণী দুলিয়ে হাঁটতে তুমি,
ফুটন্ত এক কলি।
আমায় দেখে মুখ ফিরিয়ে,
হাসতে মিটি মিটি,
বুক পকেটে আমার তখন,
কাঁচা হাতের চিঠি।
রোজই ভাবি চুপটি করে,
দেবো তোমার হাতে,
হয়নি দেয়া কোন কারণে,
হিসেব কষি রাতে।
গড়িয়ে গেল একটি বছর,
তুমি তখন কলেজ,
আমি আছি আগের মতো,
তুমি আরো সতেজ।
সরু গলি চওড়া হলো,
বদলে গেলো বাড়ী
আমার পায়ে জীর্ণ চটি,
তোমার নতুন গাড়ী।
হয়নি দেয়া মলিন চিঠি,
আজো বুকের ভাঁজে,
বিরহের এক করুণ সুর,
আপন মনেই বাজে।
গলির মেয়ে এক বিকেলে,
নতুন বধুর বেশে,
হারিয়ে গেল জীবন থেকে,
অজানা এক দেশে।
(পুরোনো লেখা)
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০০

গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্যসময়টা যেন হুট করেই থমকে যায়, যখন ইথারে ভেসে আসে সেই অতিপ্রাকৃত সুরের মূর্ছনা। চোখ বন্ধ করলেই মনের ক্যানভাসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুন