somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈশ্বর ও আমি

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈশ্বর ও আমি

ঈশ্বরঃ আজ রাতে ঘুমটা কেমন হলো?
আমিঃ ভালইতো। মন্দনা। বেশ মজার একটা স্বপ্ন দেখলাম।

ঈশ্বরঃ জানি। স্বপ্নে আমার সাথেই তোমার কথা হয়েছে।
আমিঃ কী আশ্চর্য! স্বপ্নের সেই সুদর্শন ব্যক্তিটি কি আপনি? কী সৌভাগ্য আমার!

ঈশ্বরঃ হ্যাঁ আমি। তোমার ভাগ্য ভাল কেউ আমাকে স্বপ্নে দেখতে পায়না। বলতে পারো দেখার সাহস হয়না। তা আমাকে কেমন মনে হলো?
আমিঃ স্বপ্নের সব কথা মনে করা কঠিন। তবে ভালইতো! সৃষ্টি,ভালবাসা,মন এসব নিয়েই কথা হচ্ছিল।

ঈশ্বরঃ হুমম্। তোমারতো দেখি সবই মনে আছে।
আমিঃ মানব সৃষ্টির পেছনে আপনার মূল উদ্দেশ্য কী?

ঈশ্বরঃ ভালবাসা। আমি তোমাদের মাঝে আমার প্রতি গভীর ও আন্তরিক ভালবাসা দেখতে চেয়েছি। ভালবাসা পেতে চেয়েছি। ভালবাসার মাঝেই সৃষ্টির সমস্ত আনন্দ উপভোগ করতে চেয়েছি।
আমিঃ আপনার সৃষ্টির হিসেবটা কি সেভাবে মিলেছে? আমি মহাজাগতিক কিছু জানিনা তবে নিজে মানুষ বলেই মানুষ সম্পর্কে কিছুটা ধারণা আছে। এই ধরুন আমি বিপদে না পরলে কখনোই আপনাকে স্মরণ করিনা। আমার মতো এমন অনেকেই আছে। মানুষ অনেক ক্ষেত্রেই স্বার্থপর। আপনি জেনেশুনেই এমন মানুষ সৃষ্টি করেছেন।

ঈশ্বরঃ আসলে তোমাদের সৃষ্টিতে আমার কিছু ভুল হয়েছিল। শয়তান ও ফেরেস্তা সৃষ্টিতে আমার কোন ভুল হয়নি কারণ তারা একটি মাত্র উপাদানে সৃষ্টি। আগুন বা নূর থেকে। আর তোমাদের সৃষ্টি করেছিলাম মাটি থেকে। মাটি অনেকগুলো উপাদানের যৌগিক। তাই তোমাদের মাঝে এতো জটিলতা।
আমিঃ তাহলে দেখা যাচ্ছে মানবসৃষ্টি আপনার এক ধরণের সূক্ষ্ম ভুল।

ঈশ্বরঃ আমি আমার সৃষ্টির কোথাও কোন ভুলের অবকাশ রাখিনি। এটা আমার ভুল নয় বরং এক ধরণের পরীক্ষা, গবষণাও বলতে পারো। আমার অন্য কোন সৃষ্টির পেছনে আমি শাস্তির বিধান রাখিনি শুধু তোমাদের জন্য রেখেছি। কারণ আমি জানতাম তোমরা এমনটাই করবে।
আমিঃ আপনি জেনেশুনে শুধু ভালবাসা পাবার জন্য এমন রিস্ক নিলেন?

ঈশ্বরঃ হ্যাঁ নিয়েছি। কারণ এই বিশ্বব্রহ্মান্ডের সকল কর্তৃত্বই আমার হাতে। তোমরা শুধুই আমার হুকুমের দাস।
আমিঃ তাহলে আপনি জানতেন এই পৃথিবীর অনেক মানুষই স্বেচ্ছায় বিপথগামী হবে,আপনার কথা ভুলে যাবে, আপনার প্রতি ভালবাসা বা কৃতজ্ঞতা জানাবেনা। নিজেদের নাস্তিক বলে পরিচয় দেবে।
ঈশ্বরঃ আমি তোমাদেরকে সৃষ্টি করার সাথে সাথে কিছু বিশেষ জিনিষ সাথে জুড়ে দিয়েছি। যেগুলো না দিলে তোমরা আরও বেশী বেপরোয়া হতে,আরো বেশী বিপথগামী হতে,নিজেরাই নিজেদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে। আর জীবকুলের মধ্যে এই জিনিষটা শুধুমাত্র মানুষের জন্যই বরাদ্দ রেখেছি। আর কোন সৃষ্টির মাঝে তা দেইনি।
আমিঃ সেটা কী ভালবাসা? মানুষের মত কী আর কেউ ভালবাসতে পারে না?

ঈশ্বরঃ তুমি বোকা। তুমি আসলেই বোকা। ভালবাসা আমি সবাইকে দিয়েছি। একটা কাকের মৃত্যু হলেও অনেক কাক এসে জোটে নিজেদের ভালবাসার টানে। মুরগী,কুকুর,বিড়াল,সিংহ এমন কি হিংস্র বাঘও তাদের বাচ্চাদের ভালবাসা দিয়ে আগলে রাখে। কোরবনীর দিন গরু ছাগলের চোখেও জল আসে ভালবাসার কারণে। শুধু মাছের মধ্যেই ভালবাসা একটু কম দিয়েছি তাও তোমাদের কথা চিন্তা করেই। তোমাদের বাঁচার জন্য মাঠে ফসল,নদী ও সমুদ্রে প্রচুর মাছ দিয়েছি।
আমিঃ প্লীজ! এমন হেঁয়ালী করবেননা! বলে ফেলুন মানুষকে কী এমন দিয়েছেন যা অন্য কাউকে দেননি? আপনি মনের আনন্দে সবকিছু সৃষ্টি করেছেন। এটা আবার এমন কী জিনিষ যা কাউকে না দিয়ে শুধু মানুষকে দিয়েছেন।

ঈশ্বরঃ তাহলে বলছি শোন। আর বললেই তুমি বুঝে ফেলবে অনেক কিছুর রহস্য। কারণ তোমার বুদ্ধি আছে। আমি মানুষকে স্বপ্ন দেখার অফুরন্ত ক্ষমতা দিয়েছি যা আর কাউকে দেইনি। আমি মানুষকে বিবেক দিয়েছি যা দিয়ে মানুষ ভালমন্দ বিচার করতে পারে। আর এই স্বপ্ন ও বিবেক নিয়েই তুমি বেঁচে আছো। কারণ তুমি এখনও স্বপ্ন দেখো। তোমার বিবেক তোমাকে ভালমন্দ বুঝতে শেখায়। স্বপ্নের মাঝে তুমি নিজের ভাবনা মেলে দিতে পারো। তাই অনেক কষ্টের মাঝেও তোমরা বেঁচে থাকো। আর আমিও তোমাদের বেঁচে থাকার স্বপ্নগুলো দেখে নিত্য নতুন প্রোগ্রাম সেট করি।
আমিঃ তার মানে আপনি বলতে চান আমি স্বপ্ন দেখি? এই স্বপ্নের মাঝেই বেঁচে আছি? আমার সবকিছুই কল্পনাপ্রসূত! স্বপ্নময়! একদম বাজে কথা! আই ডোন্ট বিলিভ দিস। আপনি নিজেকে বড় দেখানোর জন্য এসব বলছেন। আপনার কথা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে!

ঈশ্বরঃ তোমার চিন্তার দৈন্যতা দেখে আমি হতাশ হলাম। তোমার জন্য আমার এখন রীতিমত করুণা হচ্ছে! আমি তোমাকে ভীষণ ইন্টেলিজেন্ট ভেবেছিলাম। তুমি আসলেই একটা বোকা। এবার তোমার স্বপ্নভঙ্গ হোক। আমি চললাম।

আমিঃ প্লিজ! ওয়েট! ওয়েট আ মোমেন্ট! ডু ইউ থিঙ্ক আ’য়্যাম ইন ড্রীম! ওহ নো! দেখি তো নিজের গায়ে একটা চিমটি কেটে। উফফ্। একি!! সত্যিই তো ব্যথা পাচ্ছি! তবে কী আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলম? কোথায় গেলেন ঈশ্বর? আমি কি ঈশ্বরকে কম ভালবাসি? আমি কি শুধুই স্বপ্ন দেখি? নাহ্,আমি বিশ্বাস করিনা। আমার ভালবাসা সত্যি,আমার ঈশ্বরপ্রেম সত্যি। আমার মানবপ্রেম সত্যি। সব.. সব... সত্যি। আমার বিবেক আছে। আমি কি বিবেকের তাড়নায় স্বপ্ন দেখি? এতক্ষণ যে ঘুমিয়ে ছিলাম সেটাওতো সত্যি। উফফ্ আর পারিনা। হে ঈশ্বর,তুমি আমাকে নিজেকে চেনার শক্তি দাও।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৮
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×