somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ম এবং রাজনীতি দুই ভিন্ন দুনিয়ার বিষয়, এদের আলাদা রাখা দরকার।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে এবং বিশ্বের সকল দেশেই সুস্থ চিন্তার মানুষেরা অনেক দ্রুতগতিতে ধর্মের কু-প্রভাব থেকে নিজেদের মুক্ত করে নিচ্ছেন। এর সুফলও আমরা দেখতে পাচ্ছি দ্রুত গতিতেই আসছে। শিক্ষা, দেশগড়া, রাজনীতিতে যতোবেশি 'মানুষ' (হিন্দু/মুসলিম/খ্রীস্টান নয়) সংযুক্ত হবেন,ততোই আমাদের পক্ষে সম্ভব হবে মানবিকতা ও মানবতার পথে দ্রুত এগিয়ে যাওয়া।

আজকের বাংলাদেশ জনপদ ঘৃনিত সউদি রাজতন্ত্রের বিষাক্ত এবং উগ্র 'সালাফি/ওহাবী' মতবাদে পাকিস্তানের মতোই আক্রান্ত। যে 'ইসলাম' এসেছিলো শত শত বছর আগে, সেই শান্তিপূর্ণ ধর্মের বিশ্বাসীদের হৃদয়হীন জঙ্গী ও হত্যায় উদ্বুদ্ধ করতে, নৈতিকতা ভুলিয়ে ফেলতে বঙ্গে কাজ করে যাচ্ছে এক দল সু-দক্ষ সউদি/পাকি এজেন্ট। পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের অর্থে পুষ্ট এই সউদি এজেন্টদের আমরা 'ইসলামি-স্ট' নামেই চিনে থাকি।

দেশজুড়ে যে বিশাল মুসলিম জনগোষ্ঠী বাস করে, তারা আদতে মানুষ, অন্তরে কোমল এবং মানবিক, কিন্তু প্রগতিশীলদের আলসেমী ও বোকামীর দোষে ও ভুলে যুগ যুগ পার হয়ে আজ ওহাবী/সালাফি নামক জঙ্গী মতবাদের বিষে এই কোমলপ্রাণ জনগোষ্ঠী বিষাক্ত হয়ে উঠেছে।

এতোই সে বিষে মগ্ন যে মানুষ হত্যার মতো একটা কু-কর্মও নৈতিকতার মুসলিম অবক্ষয়ে হিন্দু/মুসলিম/নাস্তিক/খ্রীষ্টান বিভেদে তলিয়ে যাচ্ছে। মানুষের জীবনও নেয়া হচ্ছে শুধুমাত্র ধর্মীয় বিভেদের খাতিরে। হিন্দু মুসলিম দাঙ্গার সময়ও আমরা দেখেছি ধর্মের উছিলায় কিভাবে মানুষ হত্যা হয়েছে।

আজকেও দেখতে পেলাম কিভাবে একটা আন্দোলনকে পেছন থেকে ছুরি মারার চেষ্টা হয়েছে। সরলপ্রাণ জনগোষ্ঠীকে সালাফি/ওহাবী উগ্রতায় এমনভাবেই ডুবিয়ে রাখা হয়েছে, যে সউদি উগ্রতার বিরুদ্ধে 'কথা' বলেছে বলেই একজন মানুষের জীবন ছিনিয়ে নেয়া হয়েছে।

যারা জীবন নিয়েছে, এবং যারা এর সমর্থন করেছে, তারা যে কি পরিমান মানসিক বিকারগ্রস্থ তা বলবার অপেক্ষা রাখে না। দেশজুড়ে এই যে বিকারের চর্চা চলেছে এবং আজও চলছে, এই চক্র আমাদের ভাঙতে হবে, শক্ত হাতেই।

ধর্ম, তা সে যে ধর্মই হোক না কেন, রাজনীতি থেকে বিদায় দিতে হবে। ব্যক্তি পরিসরে এর চর্চায় কারো বাধা নেই, কিন্তু ধর্মীয় কারনে জমায়েত বা মাহফিল বা সানডে সার্ভিস কিংবা মন্ডপে ধর্মের বাইরে কোন প্রকার রাজনৈতিক বক্তব্য প্রদান দরকার হলে আইন করে নিষিদ্ধ করতে হবে।

জনগনের দাবী এটি, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ শুধুমাত্র কতিপয় রাজনৈতিক দলগুলি নিষিদ্ধ করেই হবে না, সকল ধর্মীয় পরিবেশ যাতে শুধুমাত্র আধ্যাত্মিক ও দার্শনিক আলোচনা এবং প্রতিপালনে সীমাবদ্ধ থাকে, সেটাও নিশ্চিত করতে হবে।

যখনি কোন মসজিদ/মন্দির/গীর্জায় ইশ্বর এবং সংশ্লিষ্ট বিষয়ের মাঝখানে মোল্লা/পুরুত/পাদ্রী অযাচিত রাজনৈতিক কথাবার্তা টেনে আনবেন, মাগুরায় গতকাল এনায়েতুল্লা আব্বাসী'র মতো রাজনৈতিক ধর্মবাজেরা 'ধোলাই' খাবেন, এমনটাই হওয়ার কথা বাঙালীর এই সবুজ বাংলায়।

এটাই আমাদের পরিচয়। ধর্ম এবং রাজনীতি দুই ভিন্ন দুনিয়ার বিষয়, এদের আলাদা রাখা দরকার। রাজনীতিতে ধর্মের বিষাক্ত সংক্রমণ দুর করতে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে, নয়তো রাজীব হায়দারদের মৃত্যু বৃথাই যেতে থাকবে। আমাদের এই রাজাকারদের বিচার চাই, ফাঁসি চাই আন্দোলন সউদি এজেন্টদের হাসির পাত্রে পরিনত হতে থাকবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×