ব্লগ লিখা এর আগে কোনদিন-ই হয়নি।লিখালিখির অভ্যাস আমার একদম নাই,তাও আবার বাংলায়।এর চাইতে সাতরায়ে আটলান্টিক পারি দেও্য়া অনেক সোজা।তাই এই দুঃসাহস করার সৎসাহস কখনও হয়নি।লিখালিখি না করলেও পড়াপড়ির অভ্যাস আমার কম না।উদাহারণ হিসাবে দুই বছর ধরে সামু পড়ার কথা বলা যেতে পারে।আর একাডেমিক পড়াপড়ির কথা নাই বা বললাম।কারন এটা শুনে অনেকে মুখ টিপে হাসতে পারে।
যাইহোক,আমি কেন আজ হঠাৎ লিখতে বসলাম সে কথাটি শেয়ার করার মাধ্যমে আমি আমার ব্লগিং অধ্যায় শুরু করছি।সামুর সাথে পরিচয় ২০১০ সালে।তখন আমি নিয়মিত গেষ্ট ভিজিটর।প্রায় প্রতিদিনই একবার করে ঢু মারতাম দিন শেষে।এরপর একদিন জানতে পারলাম ব্লগে রেজিষ্ট্রেশন করলে পোষ্টগুলিকে প্রিয়তে রাখা যায়।যথারীতি রেজিষ্ট্রেশন করে ফেললাম এবং অনেক পোষ্টকে প্রিয়তে রাখলাম।এটা ছিল ২০১১ এর প্রথম দিকের ঘটনা।সব কিছু ভালোই চলছিল কিন্তু সমস্যা দাড়াল পোস্টে মন্তব্য করা নিয়ে।মন্তব্য করতে চাইলে বলে দুঃখিত আপনি এখানে মন্তব্য করতে পারবেন না ।নতুন ব্লগাররা প্রথম পাতায় একসেস না পাওয়া পর্যন্ত অন্য কারও ব্লগে মন্তব্য করতে পারবেন না। মহাবিপদে পরে গেলাম,অনেক ভাল ভাল পোষ্ট থাকে মন্তব্য করতে ইচ্ছা হয়,আর বসে বসে দীর্ঘশ্বাস ফেলি এই ভেবে আমি হ্য়ত কনোদিনই প্রথম পাতায় একসেস পাব না এবং মন্তব্যও করতে পারব না।এর অবশ্য দুটি কারন ছিল;প্রথমত,লিখার অভ্যাস আমার একদম নাই,দ্বীতিয়ত বাংলা লিখতে পারি না।
নিজের নিয়তি মেনে নিয়ে কেটে গেল আরো একটি বছর।গতকাল সামু খুলে "কুয়েটের একজন আসামী বলছি" পোষ্টটি পরলাম।কিছু বলতে না পারার কষ্ট বুকের ভেতর জমাট বেধে উঠল।রাতে সিদ্ধান্ত নিলাম লেখা আগমীকাল একটা নতুন আ্যাকাউন্ট (পুরাতনটির বাংলা নামে ভূল আছে ) খুলে আমার কষ্টের কথা সবার সাথে শেয়ার করব।আজ সারাদিন বাংলা ফোনেটিক প্রাকটিস করে, ছয় ঘন্টা চেষ্টার পর লিখাটি পোষ্ট করলাম।ধন্যবাদ "প্রতীক্ষিত" আপনার দারুন পোষ্টটির জন্য।আপনি ছাত্রলীগের প্রকৃত রূপ যথার্থ ভাবে তুলে ধরেছেন আপনার অসাধারন লেখনীর মাধ্যমে।আপনার লেখা পড়ে চোখটা বারবার ভিজে যাচ্ছিল।
হে আল্লাহ্ আপনি ছাত্রলীগের উপর অতি শীঘ্রই গজব নাজিল করুন।
পরিষেশে ছাত্রলীগের এই মানুষরূপী জানোয়ারদের প্রতি রইল আমাদের প্রানভরা ঘৃণা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


