আকাশের দিকে তাকিয়ে আছি এক বিশাল শুন্য দৃষ্টি নিয়ে। সাদা মেঘের ভেলা আমাকে রেখে ছুটে চলছে ঐ দূর নীল দিগন্তে। আমি বসে আছি ধানমণ্ডি এক ছয়তলা বাড়ির জানালার পাশের টেবিলে। এই জানালাটি আমার জীবন যাপনের আন্যতম অনুষঙ্গ। সকালের সোনা রোঁদ, বর্ষায় বৃষ্টিধারা, রাতে জোস্নার আলোর লুকোচুরি আথবা মিটিমিটি তারা জ্বলা রাত সবাই ভীর করে আমার জানালায়। যেন সব সুন্দরের মিলন মেলা। নিজের অজান্তেই গুনগুন করি অঞ্জন দত্ত থেকে ধার করা কিছু লাইন “ আমার জানালা দিয়ে আমার পৃথিবী”...।।
গুনগুন করা লাইনঃ
আমার জানালা দিয়ে একটুখানি আকাশ দেখা যায়
একটু বর্ষা , একটু গ্রীষ্ম , একটুখানি শীত
সেই একটুখানি চৌকোছবি আকড়ে ধরে রাখি
আমার জানালা দিয়ে আমার পৃথিবী।
সেই পৃথিবীতে বিকেলের রং হেমন্তে হলুদ
সেই পৃথিবীতে পাশের বাড়ির কান্না শোনা যায়
পৃথিবীটা বড়ই ছোট আমার জানালায়
আমার জানালা দিয়ে আমার পৃথিবী...।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


