... প্রতীক্ষার গন্তব্যে ...
০৫ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চুইংগামটা মুখের ভিতরে এপাশ ওপাশ করে বেড়াচ্ছে কিন্তু ঠিক দাঁতের ফাঁকে পড়ছে কিনা বলা যাচ্ছে না ... ঠোটের কোনা দিয়ে লোনা রক্তের স্বাদটা মুখে যেতেই সম্বিৎ ফেরত পেল সে ... চুইংগাম মনে করে কখন যে ঠোটে কামড় পড়েছে বুঝতেই পারেনি ... রক্তের স্বাদ টা কখনোই ওর সহ্য হয়নি ... তবুও এখন কিছুই করার নেই ... আলতো করে হাতের কোনা দিয়ে রক্তের ধারাটা মুছতে গিয়ে খেয়াল হলো -- আরে , এর মধ্যে ঠোট ফুলে ঢোল হয়ে আছে ... থাক ! এখন এসব দেখার সময় নেই ... এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের রাস্তার উপর ... তুমুল বৃষ্টিতে যেখানে ৫০ মিটার দুরেও দেখা সম্ভব হচ্ছে না , সেখানে ১৫০ - ১৬০ স্পীডে টেনে যাওয়াটা সবার কাছে বোকামী মনে হলেও ওর আজ তা মনে হচ্ছে না ... বরং এটাকেও কম মনে হচ্ছে ... সামনের গাড়ী গুলোর লাল হলুদ লাইট আর পীচ ঢালা রাস্তার সাদা দাগ দুটোকে বরাবর রেখে ছুটে চলেছে গন্তব্যে ... হাত-পা গুলো আজ নিজে নিজেই চলছে আপন মনে ... সেলফোনটা চার্জে লাগানো, ওটা কোনো ভাবেই ডিসকানেক্ট করা যাবে না , কান দুটোয় শুধুই শুনতে পাচ্ছে ওপাশের আর্তনাদ ... ব্রেইনটাকে ঠিক দু ভাগে বিভক্ত করে একটি অংশকে এখানে আরেকটি অংশকে ফোনের ওপাশে রেখে মানুষটি ছুটে চলেছে .... অজানা গন্তব্যে ....
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?
সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন