হ-য-ব-র-ল
১৭ ই জুন, ২০১৩ রাত ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি হলে তুই
সুতো হতো সুঁই
কুঁপিতেও ঘটে সুপারনোভা
শুতে ডাকে বৌ শারাপোভা।।
উট হলে হাতি
হাত দিয়ে লাথি
ছাগলেতে হাড় চাটে বেশ
ঘোড়া বসে গাছে অবশেষ।।
শেয়ালের ডিম
আগুন কি হিম!
বৃষ্টিতে গা জ্বলে গেলো
কুমীরের পাখাটা গজালো।।
গরু চ'রে জলে
রুই নাচে স্থলে
প্রজাপতি কোথা পেলো হুল?
হায়েনারা খায় জামরুল।।
দাঁড়ে বসে গাধা
কাকের গলা সাধা
ব্যাং সব সর্দিতে মরে
পাঁঠা-টা পেখম মেলে ধরে।।
গন্ডারের শীত
ভাল্লুকের গীত
কাছিমেরা দৌড়ায় রিলে
চিতাটা স্বভাবে খুব ঢিলে।।
শ্লথ হলে পেসার
পেঙ্গুইনও রেসার
সাঁরসের ঠোঁটে ওঠে ফোঁড়া
জেব্রার লাল-নীল ডোরা।।
সাপে নাড়ে পা
ব্যান্ডেজে ঘা
খরগোশে কি এতো শোঁকে?
আমার এলো ন্যাঁজ কোত্থেকে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম...
...বাকিটুকু পড়ুন
ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন