বাংলাদেশী গণতন্ত্র বিষয়ক স্লোগান---

১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্বৈরতন্ত্রে প্রথম ঘা
নূর হোসেনের খালি গা
গণতন্ত্রে কে বাদ?
লেজেহুমু এরশাদ
ব্যালটের প্রতি সীল
স্বৈরাচারের পিঠে কিল
এ-র বাপ, ও-র বর
গণতন্ত্রের ছোট্ট ঘর
গণতন্ত্রের একই তাল
হরতাল, হরতাল
গণতন্ত্র মানে কি?
ভোট ছাড়া আবার কি?
গণতন্ত্রের পূজারী
ভোটের আগে ভিখারী
ভোট দিন, ভ্যাট দিন
টকশো তে চ্যাট দিন
গণতন্ত্রের ময়লা
মনিরের কয়লা
গণতন্ত্রের দুই মন্ত্র
মিথ্যাচার আর ষড়যন্ত্র
গণতান্ত্রিক সন্ধির
প্রমাণ পোড়া মন্দির
গণতন্ত্র দিচ্ছে ডাক
রোজই যেমন ডাকে কাক
গণতন্ত্রে মাথা হেট
খোলা গা, খালি পেট
ভোটের আগে জননেতা
ভোট ফুরালেই অভিনেতা
গণতন্ত্র বেচে কে?
বোমাবাজ USA
ইরাক হলো কুপোকাত
গণতন্ত্রের অজুহাত
গণতন্ত্র স্লিপিং পিল
স্বপ্নে খাওয়া, স্বপ্নে ফিল।
শিশুদের কলরব
বিপ্লব, বিপ্লব।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম...
...বাকিটুকু পড়ুন
ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন