somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাঁচালী- গণতন্ত্র কথা।। (জয় গোস্বামী অনুকরণে)

১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গনতন্ত্র, তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাবো
গনতন্ত্র, তোমার সঙ্গে জ্বলে পুড়ে কাটাবো জীবন
এর চোখে জ্বালা করবে, গায়ে লাগবে রাবার বুলেট
গনতন্ত্র, তোমার সঙ্গে কুড়াবো টিয়ার সেলের খোল

নৈরাজ্য চরমে তুলব, পাখিরাও বসবেনা গাছে
আমি ছুঁড়বো মানবাধিকার, তুমি ছুঁড়বে সংবিধান
গনতন্ত্র, তোমার সঙ্গে লন্ডভন্ড জীবন কাটাবো
গনতন্ত্র, তোমার সঙ্গে ১/১১ কাটাবো জীবন

ধোঁয়ায়-ধোঁয়ায় বেলা বাড়বে, মানুষের জীবন লোকসান
লোকসান পুষিয়ে তুমি রাঁধবে বাক ব্যঞ্জন
গণতন্ত্র, তোমার সঙ্গে সব অকাজে জীবন কাটাব
গণতন্ত্র, তোমার সঙ্গে দিবাস্বপ্নে কাটাবো জীবন

গণতন্ত্র, তোমার সঙ্গে আলু ভর্তা জীবন কাটাব
গণতন্ত্র, তোমার সঙ্গে অনাহারে কাটাবো জীবন
গণতন্ত্র, তোমার সঙ্গে সিন্ডিকেটে জীবন কাটাব
গণতন্ত্র, তোমার সঙ্গে ধুঁকে ধুঁকে কাটাবো জীবন

গণতন্ত্র, তোমার সঙ্গে টকশো দেখবো মধ্যরাতে
মাঝে মাঝে চ্যানেল বদলে অন্য কথা, বিজ্ঞাপন
গণতন্ত্র, তোমার সঙ্গে নাইট্যশালা জীবন কাটাব
গণতন্ত্র, তোমার সঙ্গে সংসদে কাটাবো জীবন

বসার সিট নিয়ে মুখ ভার করব, বের হয়ে যাব
জুয়া খেলবো মানুষের নিয়ে, ধারে বানাবো বাজেট
গণতন্ত্র, তোমাকে পাঁচ বছরি এফ-ডি-আর বানাব
গণতন্ত্র, তোমার সঙ্গে সুদে-আসলে কাটাব জীবন

দেখতে দেখতে ভোট আসবে, দুনিয়া চিৎকার করবে
মাইক; খুঁজে ফিরবে সমর্থন পাবলিক সেন্টিমেন্ট
গণতন্ত্র, তোমার সঙ্গে ইশতেহারে জীবন কাটাব
গণতন্ত্র, তোমার সঙ্গে আচরণ বিধি কাটাবো জীবন

গণতন্ত্র, তোমার সঙ্গে মন্দির পুড়াবো ভয়হীন
মসজিদের মাইক দিয়ে মিথ্যা বলব অবলীলায়
গণতন্ত্র, তোমার সাথে মৌলবাদী জীবন কাটাব
গণতন্ত্র, তোমার সাথে নাস্তিকতায় কাটাব জীবন

কুপিয়ে মারব জ্যান্ত মানুষ, চোখ তুলবো পুলিশের
বাচ্চারা বর্ম হবে, ধর্মবস্ত্রে টাঙ্গাবো সামিয়ানা
গণতন্ত্র, তোমার সঙ্গে নত হয়ে জীবন কাটাব
গণতন্ত্র, তোমার সঙ্গে মূর্খতায় কাটাব জীবন

গণতন্ত্র, তোমার সঙ্গে শেয়ার বাজারে জীবন কাটাব
গণতন্ত্র, তোমার সঙ্গে সর্বস্বান্ত কাটাব জীবন
গুম হবে, খুন হবে; হাতে পড়বে লোহার হাতকড়া
গণতন্ত্র, তোমার সঙ্গে নিরুদ্দেশ কাটাব জীবন

গণতন্ত্র, তোমার সঙ্গে বিশ্বজিতের চিতা জ্বালাবো
গণতন্ত্র, তোমার সঙ্গে নাস্তিকের ঘাড়ে মারবো ছুরি
গণতন্ত্র, তোমার সাথে রোমাঞ্চকর জীবন কাটাব
গণতন্ত্র, তোমার সাথে ‘৫৭ ধারা কাটাব জীবন

ঝাঁকি দিয়ে বিল্ডিং ফেলে গোটাবিশ্বে সাফাই দেবো
ব্লগ দিয়ে ইন্টারনেট চালাব, বেলুন-পায়রা ওড়াবো
গণতন্ত্র, তোমার সঙ্গে শাহবাগে জীবন কাটাবো
গণতন্ত্র, তোমার সঙ্গে মতিঝিলে কাটাবো জীবন

এরশাদও ঘুমহীন, উদ্বিগ্ন হবে তোমাকে নিয়ে
শহীদ মিলনের ভূত ঘুরবে টি-এস-সি তে
গণতন্ত্র, তোমাকে নিয়ে নূর হোসেন জীবন কাটাব
গণতন্ত্র, তোমার সঙ্গে বুলেট বুকে কাটাব জীবন

----------------------(পাঁচালী, দম্পতি কথা--- জয় গোস্বামী অনুকরণে)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×