somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ কাবাব এন্ড রেস্টুর‌্যান্ট !:#P !:#P !:#P

০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসুন জনাব আসুন; সুস্বাগতম, বলুন কি চাই?
মানুষের কাবাব হবে, পাবেন উড়ে যাওয়া কবজির ফ্রাই
দেখছেন তো কি চমৎকার ইন্টেরিয়র আমাদের!
বৈচিত্রে ভরপুর, এক কথায় অসাধারন।
বসার জায়গাটা দেখেছেন? অনেকগুলো অপশন আছে, বেছে নিন-
পোড়া বাসে বসতে পারেন, তাজরিনের সিঁড়িতে বসতে পারেন,
চান তো রানা প্লাজার ধ্বংসস্তুপের উপর বসে মৃত আত্মার উদ্দেশ্যে
ছুঁড়ে দিতে পারেন আপনার বেনসন এন্ড হেজেস এর ধোঁয়া।
এখানকার ওয়েটার খুবই দক্ষ। আপনি ঘিলু চাইবেন-
ওরা সঙ্গে সঙ্গে আপনাকে এনে দেবে পুরো মাথাটাই;
ডাব চাঁছার মতো করে কেটে আপনাকে পরিবেশন করবে
গলা শুকিয়ে যাচ্ছে? তাহলে খানিকটা পান করে নিন
আপনার সামনেই কেটে দেবো হাত পায়ের রগ
পর্দায় বলিউড নায়িকার উরু দেখতে দেখতে চুমুক দেবেন, দারুন স্বাদ!
অনেক আইটেম পাবেন, পুরোটাই ফ্রেশ; একেবারে অরিজিনাল।
নাবালক মাদ্রাসা ছাত্রের বুলেট বিদ্ধ হৃদপিন্ড পাবেন
কাটার পর দেখবেন এখনো সেখানে কেমন ভয় লেগে আছে!
খুবলে আনা পুলিশের চোখ পাবেন একদম তাজা
কাঁটা চামচে গেঁথে কাছে নিয়ে দেখুন- স্বপ্ন ও বিভীষিকা পাশাপাশি শুয়ে আছে।
গুম হওয়া মানুষের স্টেকও পাবেন; স্পেশাল মেন্যু
কি চাই শুধু বলুন। ঝলসিয়ে পোড়ানো কলিজা দিতে পারি
অপদার্থ বুদ্ধিজীবীর মগজ, সেরা সুন্দরীর ঠোঁট-নাভী-স্তন
ধর্ষকের অন্ডকোষ আর ধর্ষিতার দোমড়ানো মাংসের কিমা।
মজা পাবেন খেয়ে, পরিবেশটাই এমন-
নির্যাতিতের আর্তচিৎকার আর নিপীড়কের অট্টহাসি এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক।

তবে এখন কাবাবের চল, আপনাকে দেবো সেরাটাই
কোনটা খাবেন? তাজরিন কুইজিন নাকি ভেহিকল বার্ন?
তাজরিনের আইটেম স্ট্রিমিং করা আর ভেহিকল আইটেম ঝলসানো
যদি চান তো চোখের সামনেই পেট্রলে ঝলসে দেবো হাসতে থাকা মানুষ
রোড সাইড বারবিকিউ হবে; টোটাল কোয়ালিটি বলে কথা স্যার!
যদি নৈশব্দ আপনাকে বোর করে ফেলে, সাথে সাথে জানাবেন-
সৌজন্য হিসেবে ফাটিয়ে দেবো দুটো ককটেল, তিনটা হাতবোমা
পাশেই আমাদের অসাম্প্রদায়িক সেকশন; সেখানেও যেতে পারেন
পুড়ে যাওয়া বুদ্ধ, চুরমার হওয়া বিগ্রহ আর লজ্জ্বিত মাইক
আপনাকে সাদর সম্ভাষন জানাবে। পা তুলে বসে পড়ুন বিধ্বস্ত তুলসী বেদিতে।

আমাদের রেস্টুর‌্যান্ট খুবই গণতান্ত্রিক স্যার
আপনার জন্যই এই আয়োজন, আপনার দ্বারাই এটি খুলেছে
আর বলতে গেলে এই রেস্টুর‌্যান্ট তো আপনারই;
আপনি যা ইচ্ছে করতে পারেন, কেউ বাধা দেবেনা
আপনি চাইলে টানা আটচল্লিশ বা বাহাত্তর ঘন্টা একে বন্ধ রাখতে পারেন।
শুধু আপনার জন্য আমরা না খেয়েও থাকতে পারি স্যার।
আপনি চাইলে এই ডিসেম্বরের শীতে আমাদের ফায়ারপ্লেসে
জ্বালিয়ে দিতে পারি গরীবের রিক্সা, বৃদ্ধের সি-এন-জি এবং ভিক্ষুকসহ ঠ্যালাগাড়ি
আপনার উষ্ণতার জন্য আমরা এটুকু করতে পারবোনা? কি যে বলেন স্যার!
আমাদের প্রোডাক্ট আকর্ষনীয়, আমাদের পরিবেশনা চমকপ্রদ
আমাদের রেস্টুর‌্যান্ট বাকস্বাধীনতায় বিশ্বাসী; যা ইচ্ছে বলুন, আলাপ-প্রলাপ
আলোচনা করুন, সমালোচনা করুন, প্রয়োজনে হাতাহাতি করুন
নিজের ঢাক পেটান; আপনাকে এনে দেবো তিন দিনের অনাহারী ফাঁকা পেট।

শুধু বলেন স্যার কি খাবেন?
আমাদের কিচেনে আছে সাংবিধানিক নির্বাচিত এবং অসংবিধানিক তত্ত্বাবধায়ক শেফ
জলপাই রং-এর ছাদে ঝুলে আছে ষড়যন্ত্র আর আভিজাত্য,
ক্লাউন হিসেবে আনন্দ দেবেন একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল!
বলুন স্যার, আর কি চাই?
প্রতিটি জেলায় আমাদের শাখা, প্রতিটি শাখা খুবই মানসম্মত
বিদেশে আমাদের কোন শাখা নাই কারন ওখানে কাঁচামালের খুব অভাব।
আপনি সম্মানিত গ্রাহক, চক্ষুলজ্জ্বা ভুলে সোজা ঢুকে পড়ুন এখানে-
“বাংলাদেশ কাবাব এন্ড রেস্টুর‌্যান্ট”- দিনে চব্বিশ ঘন্টা, সপ্তাহে সাত দিন;
আপনার সেবায় আমরা সদা নিয়োজিত।
------------------- (০৪/১২/২০১৩), জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×