
তুমি একটু ভালবেসো অভিমানের ছলে
তুমি একটু ভালবেসো দুচোখ ভাসিয়ে
তুমি একটু ভালবেসো নির্ঘুম রাত কাটিয়ে।
তুমি একটু কথা কও কানে কানে
তুমি একটু কথা কও মনে মনে
তুমি একটু কথা কও চোখে চোখে।
তুমি ছবি এঁকো হৃদয় আকাশে
তুমি ছবি এঁকো লাল নীল ভাললাগার গল্পে
তুমি ছবি এঁকো হাসি ভরা বাঁকা ঠোঁটের কোণে।
তুমি একটু কাছে এসাে দূরে গিয়ে
তুমি একটু কাছে এসাে কথা না বলে
তুমি আরও একটু কাছে এসাে মন ভাসিয়ে।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



