
আকাশ ভরা জোছনার আলো
জীবনের গল্প আঁধার কালো।
বছর শেষে বৈশাখ এলো
ভালবাসার ঝড়ে সব এলোমেলো।
মনের মানচিত্রে দুটি দেশ
প্রাণ চায় তাকে নিয়ে হই নিরুদ্দেশ।
স্মুতিতে কতশত গল্প কথা,
বোঝাতে পারিনা হৃদয়ের ব্যকুলতা।
কিছুতেই মেটে না, না পাওয়ার বেদনা
আমার ভালবাসা হয়ত আমার হবেনা।
মেঘে ঢাকা দিন শেষে আজ, আকাশ ভরা জোছনার আলো
চাঁপা কষ্টে ধিকি ধিকি জ্বলি, জীবনের গল্প আঁধার কালো।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০২৬ রাত ৮:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




